ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন ও গণভোট আলাদা হলে বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া রাজনৈতিক আলোচনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। 

১২ নভেম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গণভোট করতে গেলে রাষ্ট্রের বিপুল টাকা অপচয় হবে। গণভোটের আড়ালে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কি না, তা ভেবে দেখতে হবে। কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে যেতে পারে।  

তারেক রহমান বলেন, দেশের কৃষি ও কৃষকদের বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আলুচাষিদের যে ভর্তুকি প্রয়োজন, আবদার মেটাতে গিয়ে গণভোট করতে গেলে সমপরিমাণ অর্থ ব্যয় হবে। 

গণভোটের চেয়ে তাই আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন। জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট উৎপাদনের চেয়ে পেঁয়াজের সংরক্ষণাগার বেশি প্রয়োজন। 

কিন্তু ওই সব চাষির কথা বলার মতো দেশে কেউ নেই, এটাই দুর্ভাগ্য। বর্তমান দুর্বল সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি হতে হবে বলে জানান তিনি।     

এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, মাসের পর মাস রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র ও একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিল, সেনাবাহিনীর গৌরবকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, তারা পরাজিত হয়েছে। যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, অসংখ্য প্রাণের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে। 

দেশকে কেউ যেন তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এটাই হোক ৭ নভেম্বরের অঙ্গীকার। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে একটি সংকট তৈরি হয়েছে। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমবায়ের শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ : প্রধান উপদেষ্

1

বিজিবি দিবসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৭২ সদস্য পদকপ্রাপ

2

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশে ঐকমত্য দেখাল কমিশন

3

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

4

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিন

5

শিক্ষার্থীদের এআই উদ্ভাবনে ঝলক: গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’

6

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

7

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

8

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

9

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

10

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত

11

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

12

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

13

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টার: হাসন

14

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

15

১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ব

16

নির্বাচন কমিশনের তথ্য: দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজা

17

ডিআরইউ মিডিয়া কাপ: চ্যানেল 24 তৃতীয়বারের চ্যাম্পিয়ন

18

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

19

অর্থনৈতিক অগ্রগতি ও বাজেট ব্যয় নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্ব

20