ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: ডিএমপি কমিশনার

ওশান নিউজ প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টারে নারী ও কিশোরদের সুরক্ষা অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও কিশোরদের ওপর হয়রানির বিষয় তুলে ধরে তিনি বলেন, সাইবার সাপোর্ট সেন্টার বিশেষভাবে তাদের সুরক্ষায় কাজ করবে। হয়রানির শিকার হলে যাতে দ্রুত সাপোর্ট পায় এটাই আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার।

আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করেন।

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আধুনিক সক্ষমতা গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সময়ে অনলাইন জালিয়াতি, প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি, অনলাইন গ্যাম্বেলিং এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে গভীরভাবে হুমকির মুখে ফেলছে। তাই জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে।

২৪ ঘণ্টা এ সেবা চালু থাকবে জানিয়ে তিনি বলেন, সাইবার সাপোর্ট সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিযুক্ত ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স টিম। ফেসবুক পেজ, ইমেইল এবং ডিবির অনলাইন চ্যানেলের মাধ্যমে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

কমিশনার আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও প্রমাণভিত্তিক পুলিশ সেবা নিশ্চিত করা। তবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাইবার নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান এবং নিরাপদ অনলাইন পরিবেশ গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

অরাজকতা প্রতিহত করতে গেলে পুলিশের সঙ্গে অসদাচরণ করা হয়েছে এমন অভিযোগ তুলে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব- আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

1

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

2

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

3

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

4

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষুব

5

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

6

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

7

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

8

রাজনীতিতে টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকা, ভোটের পরিবেশ হুমকির

9

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

10

পালকিতে মহরত: ‘দমে’ নিশোর সঙ্গে পূজা হাজির নতুন রূপে

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

চাকসু নির্বাচনে ভিপি-জিএসসহ ২৪ পদে ছাত্রশিবিরের বিজয়

13

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

14

সেবা ও দক্ষতার স্বীকৃতি ৮০ পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ সুপা

15

হাসিনা সরকারের ফ্যাসিবাদে ভারতের সর্বোচ্চ ভূমিকা ছিল : সাদিক

16

মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্

17

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

18

নোরা ফাতেহির নাচে মেহেন্দি, কণার বাংলা গান পৌঁছাল বলিউডের দর

19

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

20