ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

পালকিতে মহরত: ‘দমে’ নিশোর সঙ্গে পূজা হাজির নতুন রূপে

বিনোদন প্রতিবেদক : পালকিতে চড়ে রেদওয়ান রনির 'দম' সিনেমার মহরতে এলেন অভিনেত্রী পূজা চেরী। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন এ অভিনেত্রী।

বুধবার সন্ধ্যায় ঢাকার গুলশান শুটিং ক্লাবে হয় এ সিনেমার মহরত অনুষ্ঠান। চার বেহারার কাঁধে পালকিতে চড়ে অনুষ্ঠোনে আসেন পূজা; আর মঞ্চের পাশ থেকে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী সুর তোলেন 'হুন হুনা হুন'

নববধূর সাজে পালকি থেকে নামেন পূজা; তাকে বরণ করে নেন চঞ্চল ও নিশো।

মঞ্চে নেমেই পূজা বলেন, এমন সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব, ভাবতে পারিনি। প্রথমবারের মতো নিশো ভাইয়ের সঙ্গে আমার কাজ। 

আর চঞ্চল চৌধুরী ভাইয়ের সঙ্গে কাজ করেছি ছোট বেলায়। এমন ভারী একটি চরিত্রের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই সিনেমায় আমাকে অডিশন দিতে হয়েছে। 

অনেক কাঠখড় পুড়িয়ে নির্বাচিত হয়েছি। আশা করছি, নিজের সেরাটা দিতে পারব। অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে দুই বছর আগে এ সিনেমা বানানোর ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি।

এবার প্রতিষ্ঠান দুটি জানাল, আগামী বছরের রোজার ঈদেই সিনেমাটি মুক্তি পাবে। এর দৃশ্যধারণ হবে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে। 

যারা এর গল্প লিখেছেন, তাদেরকে বলতে চাই, ওনারা অনেক সুন্দর একটা সিনেমা উপহার দিতে চলেছেন। এই টিমের সঙ্গে আমি যুক্ত হতে পেরে আনন্দিত। 

চঞ্চল চৌধুরী বললে, দম সিনেমা দর্শকদের সামনে আসার আগ পর্যন্ত আমরা দমটা সঞ্চয় করছি। দম নিয়ে যেন দমের কাজ করতে পারি। 

মহরত অনুষ্ঠানে পরিচালক রেদওয়ান রনি বলেন, এই সিনেমা তৈরি করতে অনেক বেশি দমের প্রয়োজন রয়েছে। আমরা শুটিংয়ের জন্য কাজাখস্তান বেছে নিয়েছি। 

এই লোকেশনে, এই তাপমাত্রায় শুটিং করা আমাদের জন্য খুব কষ্টের হবে। দম সিনেমার গল্পটা একটা সত্যি ঘটনার অনুপ্রেরণায় তৈরি।

সিনেমাটি আমাদের দেশের প্রতিটা মানুষ নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে। আমি আরেকটা সিনারমার কাজ করছিলাম, কিন্তু এই গল্পটা যখন আমি পড়ি, তখন আমার মনে হয়েছিল, এই সিনেমা দিয়ে আমি দীর্ঘদিন পর কামব্যাক করতে পারব।

ঘোষণা দিয়েও সিনেমার শুটিং দেরিতে শুরু হওয়ার কারণ জানিয়ে সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, "কারণ একটাই- এটি কঠিন একটা স্ক্রিপ্টের সিনেমা। 

আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। সেই টার্গেট থেকেই সিনেমার কাজ শুরু করছি।

সারভাইবাল’ গল্প নিয় গড়ে উঠেছে 'দম' সিনেমার কাহিনী।

দম’ রেদওয়ান রনির তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা 'চোরাবালি’ বানিয়ে তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এছাড়া হাউসফুল, এফএনএফ, বিহাইন্ড দ্য সিন, পাতা ঝরার দিনসহ বহু নাটক বানিয়েছেন এই নির্মাতা

আফরান নিশো বলেন, রনির সঙ্গে আমার আগে কাজ করা হয়নি। ওনিও অন্য কাজে যুক্ত ছিলেন। অনেক বছর পর উনি পর্দায় ফিরছেন এবং আমাকে নিয়ে ফিরছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্ত

1

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

2

সংবিধানই বিচার বিভাগের শক্তির মূল: প্রধান বিচারপতি

3

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

4

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

5

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

6

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

7

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা

8

সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে চাঞ্চল্যকর জ

9

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: রাজশাহীতে মিষ্টি বিতরণ

10

মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্

11

নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী অন্তর্বর্তী সরকার, আমরা পুরোপুরি

12

নির্বাচন নিয়ে অপবাদ থেকে মুক্তি চাই, আইনের শাসন দেখান: সিইসি

13

বাংলাদেশ–চীন বন্ধুত্বের প্রতীক মুক্তারপুর সেতুর ব্যাপক সংস্ক

14

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

15

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

16

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

17

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

18

রাজধানীতে আন্দোলনে তীব্র যানজট, নাগরিকদের কাছে ডিএমপির দুঃখ

19

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের গভীর শ্রদ্ধ

20