ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন

ওশান নিউজ প্রতিবেদক :   নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের জন্য বর্তমানে ১১টি দেশে ভোটার নিবন্ধন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান আছে। আরও আট দেশে শীঘ্রই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রদান, প্রবাসী বাংলাদেশি ভোটারদের আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ, জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক প্রাপ্তির দাবী ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বলে ইসির পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেছেন, পর্যবেক্ষণ নীতিমালা মেনে এবং নির্বাচন কমিশন প্রণীত নীতিমালা অনুযায়ী আবেদনসমূহ যাচাই-বাছাই করে দাবী-আপত্তি গ্রহণের জন্য প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্যদের বিষয়ে কারও কোন দাবি আপত্তি আছে কিনা তা জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০ অক্টোবরের পর নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
আখতার আহমেদ আরো বলেন, বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ চলমান আছে। আগামী ২০ অক্টোবর ২০২৫ ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
শাপলা প্রতীক প্রাপ্তির জন্যে এনসিপির দাবীর বিষয়ে ইসি সিনিয়র সচিব বলেন , নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর জন্য তফসিলভুক্ত প্রতীকের বাইরে অন্যকোন প্রতীক কোন দলকে বরাদ্দ দেয়ার সুযোগ নেই। এনসিপিকে আগামী ১৯ অক্টোবরের  মধ্যে বরাদ্দযোগ্য প্রতীক হতে একটি নির্ধারণ করে তা ইসিকে জানাতে পত্র দেয়া হয়েছে।
এ সময়ের মধ্যে এনসিপি থেকে কোন প্রস্তাব না পাওয়া গেলে নির্বাচন কমিশন বিধি মোতাবেক প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশে গভীর উদ্বেগ খুচরা বিক্র

1

মালদ্বীপে বোল্ড লুকে মিম, নেটিজেনদের কমেন্টে উষ্ণতার ঝড়

2

১৯ অক্টোবর থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

3

ব্ল্যাক ইজ হ্যাপি কালার পূর্ণিমার নতুন লুক মুগ্ধ করে ভক্তদের

4

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম: সম্মিলিত খতমে নবুও

5

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্

6

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান

7

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ছাড়া শান্তি সম্ভব নয় : সুপ

8

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

9

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

10

মহান বিজয় দিবসে সাভারে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশে পৃথক একাডেমি প্রতিষ্ঠা করবে ব

13

একজন ভালো সবাই খারাপ এই ভাবনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারে

14

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

15

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: রাজশাহী পুলিশ কমিশনারকে

16

ঢাকার ভূমিকম্পে হতাহতদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবে

17

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

18

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

19

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

20