ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন

ওশান নিউজ প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ৭ ডিসেম্বর রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণা দেন। সেসময় তার সঙ্গে ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ূম। নতুন এ জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম।

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা’ শীর্ষক সংবাদ সম্মেলনের তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা একটি ঐক্যপ্রক্রিয়ার মধ্য দিয়ে আসছি। গণঅভ্যুত্থানের লক্ষ্যগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দলকেও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, চব্বিশের পর গত দেড় বছরে আমাদের অনেক জায়গা হতাশা রয়েছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানা শক্তি নানাভাবেই সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এ অবস্থায় সংস্কারের পক্ষে আমরা তিন দল ঐক্যবদ্ধ হয়েছি।

তিনি বলেন, এটা কেবল নির্বাচনী জোট না, এটা রাজনীতিক জোটও। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও কয়েকটি রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গেও আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে একই মার্কায় অংশগ্রহণ করব।

পাশপাশি নাহিদ সতর্ক করে বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোর কিংবা ধর্মের দোহাই দিয়ে বিজয়ী হবে, তারা সফল হবে না। এসময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সবাই ঐক্য চায়। 

পুরোনো বন্দোবস্তে মানুষ অতিষ্ঠ। ভুল-ত্রুটি থাকতে পারে, তবে আজ নতুন যাত্রা শুরু হল। আমরা ঘোষণা করছি, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে তিনটি দল ঐক্যবদ্ধভাবে পথচলা অব্যাহত রাখবে।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে এ জোট গঠন করেছি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ূম বলেন, ভবিষ্যতে এই জোট আরও বিস্তৃত হবে বলে বিশ্বাস করি। কারণ আমরা মনে করি, শুধু এই তিনটি দল নয় অভ্যুত্থান কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও অনেকেই।

তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থান টিকবে কিনা তা নির্ভর করবে সংস্কারের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে, তার উপর। আমরা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোটের ওপর প্রচার চালাব।

নতুন এই জোট ভবিষ্যৎ রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে কাজ করবে এবং গণতান্ত্রিক সংস্কার, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও দায়িত্বশীল রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নেবে বলে নেতারা সংবাদ সম্মেলনে জানান।           

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর

1

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

2

হাসিনা–কামালকে দেশে ফেরাতে আইসিসির সহায়তা নেওয়ার কথা ভাবছে স

3

প্রধান উপদেষ্টার হাতে উন্মোচন আন্তর্জাতিক নারী কাবাডি বিশ্বক

4

তামাক আইন সংশোধনীতে অংশীজন উপেক্ষা, অর্থনীতি ও জীবিকায় ঝুঁকি

5

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

6

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

7

কোরিয়াগামী ২১ হাজার ভুক্তভোগীর ইপিএস সংস্কারসহ ৮ দফা দাবি

8

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

9

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে গেলেন জুবাইদা রহমান

10

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

11

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

12

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

13

পাঁচ ব্যাংক একীভূতকরণে নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগ নি

14

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

15

বাণিজ্যিক আদালত স্থাপনা বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে প

16

নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

17

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

18

ভ্যাপ–ইসিগারেটে এমডিএমবি বিক্রি: মালয়েশিয়া-চক্রের মূলহোতাসহ

19

খুলনা বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রস্তু

20