ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ফরচুন বরিশালের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫’। আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন হবে। 

এবারের আসরে ৪৮টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৮টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। 

শনিবার, ১৫ নভেম্বর, ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান এসব তথ্য জানান।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সদস্যদের কথা মাথায় রেখে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। আমাদের চেষ্টা থাকবে সবাইকে একসাথে নিয়ে উৎসবমূখর পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন করার।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আমরা জাকজমকপূর্ণ এই টুর্নামেন্টটি আয়োজন করছি। আমরা আশা করি ক্রিকেট মাঠে এই আনন্দ আয়োজনে সবাই অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফরচুন বরিশালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী। 

উল্লেখ্য, আগামীকাল রোববার (১৬ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় ডিআরইউ ক্যান্টিনে টুর্নামেন্টের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিটি দলের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

2

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর

3

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

4

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

5

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

6

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষকরা, আন্দোলন স্থগি

7

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

8

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অ

9

তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধানে এগিয়ে আসতে হবে: শিক্ষা উপদ

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

12

টিএফআই গুম-নির্যাতন মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

13

প্রকৃত ভাতাভোগীদের সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উ

14

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

15

বিমানবন্দর থেকে নিরাপত্তা প্রটোকলে গুলশানে পৌঁছালেন ডা. জুবা

16

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে ১০০ বার কোরআন খতম

17

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

18

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

19

নোরা ফাতেহির নাচে মেহেন্দি, কণার বাংলা গান পৌঁছাল বলিউডের দর

20