ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ(জকসু) নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে- সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেড করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গুলশান, বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে-সে বিষয়ে ডিএমপি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তাছাড়া এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। 

এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতার করা, গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাসমূহের নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা, ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা ও নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের মাসে ঢাকা-১৩-এ এনসিপির ব্যতিক্রমী বিজয় রিকশা র‍্যালি

1

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

2

আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

3

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

4

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

5

জিয়াউদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করল ইউট্

6

ধানমন্ডি ৩২ এ টাঙানো হলো শরীফ ওসমান হাদি ও ভাসানীর ছবি

7

বিএনপি মহাসচিব ফখরুল আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক

8

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

9

এশিয়ান আর্চারির নতুন সভাপতি কাজী রাজীব উদ্দীন চপল

10

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ

11

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

12

যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার আজ দুপুর ২টার পর ব

13

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

14

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

15

খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য রাজশাহীতে বিএনপির দোয়া

16

ক্ষমতায় এলে ভারত-প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্ত

17

নিউ ইয়র্কে চার নায়কের মজার কাণ্ড: আহমেদ শরীফকে ‘কুপোকাত’

18

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্

19

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

20