ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্যাম্পেইন

ওশান নিউজ প্রতিবেদক : ভিভো বাংলাদেশ তাদের অষ্টম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে এক জমজমাট অফলাইন ও অনলাইন ক্যাম্পেইনের আয়োজন করে। 

গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসকে কেন্দ্র করে আয়োজিত এই ক্যাম্পেইন গত ০৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলে এবং ৬ ডিসেম্বর লাইভ র‍্যাফেল ড্র-এর মাধ্যমে এর সফল সমাপ্তি ঘটে। এই বিশেষ আয়োজন দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রাহকদের অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয়। 

নির্ধারিত পোস্ট শেয়ার করার মাধ্যমে অংশগ্রহণ কারীরা র‍্যাফেল ড্র-এ অংশ নেন। যেখানে ভিভো প্রেমীদের জন্য ভিভোর ৮ম বার্ষিকীর লাইভ পোস্ট শেয়ার করে ১২ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার জয়ের সুযোগ ছিল।

ভিভোর এই আকর্ষণীয় ক্যাম্পেইনে অংশগ্রহণ করে রাজধানীর লালবাগ থেকে লাজিনা আক্তার ও মুগদা থেকে পুনম ইসলাম এবং পটুয়াখালি সদর থেকে জান্নাত ৮ গ্রাম করে স্বর্ণ জিতে নেন। এছাড়াও, ছিলো আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। যা, ভিভোর এই আনন্দ উদযাপনকে করেছে আরও আনন্দের।

ভিভোর ৮ম বার্ষিকী উদযাপন ক্যাম্পেইনে যোগ করে লাকি ড্র-এর মাধ্যমে শেরপুরের মোহাম্মদ সানোয়ার হোসেন জিতেছেন ভিভো ভি৬০। ঢাকার আরামবাগ থেকে সোনালী মিমি জিতে নিয়েছেন ভিভো ভি৬০ লাইট। 

ভিভো ওয়াই৪০০ জিতে নিয়েছেন ঢাকার খালেদা আক্তার শিমু এবং নীলফামারীর মোহাম্মদ ওমর। এছাড়াও, লাকি ড্র-এর মাধ্যমে আরও অনেক গ্রাহক জিতে নিয়েছেন রিরোর বিভিন্ন গেজেট।

এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো বাংলাদেশ তাদের ৮ম বার্ষিকী উদযাপন করেছে, গ্রাহকদের সঙ্গে সংযোগ আরও মজবুত করেছে এবং ব্র্যান্ডের গ্রাহক কেন্দ্রিক প্রতিশ্রুতি পুনরায় জোরদার করেছে। 

                        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

1

করপোরেট ফুটবলের প্লেট চ্যাম্পিয়ন ওয়ালটন

2

আসিফ-মাহফুজ পদত্যাগ, ড. ইউনূসের কাছে জমা

3

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উ

4

সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দিতে প্রস্তুত ঐকমত্য কমিশন

5

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

6

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

7

আইসিটি দক্ষতা গড়ে তুলেই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে শি

8

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

9

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

10

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

11

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

12

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার

13

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

14

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গ

15

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা:

16

খালেদা জিয়ার জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

17

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রত

18

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

19

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

20