ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

হার দিয়ে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সিরিজের শুরুটা করল হতাশার হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ ১৬ রানে হেরেছে টাইগাররা। টস জিতে আগে ব্যাট করে ১৬৫ রান সংগ্রহ করেছিল ক্যারিবীয়রা। 

জবাবে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই ১৪৯ রানে সব উইকেট হারায় স্বাগতিকরা।

শুরুতে ও শেষের দিকে ভালো ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে পাওয়া ৫৯ রানের ভিত্তির ওপর দাঁড়িয়ে শেই হোপ ও রোভম্যান পাওয়েল শেষটায় ঝোড়ো ইনিংস খেলে দলকে ভালো সংগ্রহ এনে দেন। তাদের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে ক্যারিবীয়রা। ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 

উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান ৭ বলে ৮ রান করে আউট হন আকিল হোসেনের বলে। এরপর বেশ দ্রুত সাজঘরে ফেরেন তানজিদ হাসান (১৫) ও অধিনায়ক লিটন দাস (৫)।

টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। হৃদয় ২৫ বলে ২৮ রান করেন, সাকিব খেলেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস। 

এই জুটিও দীর্ঘস্থায়ী হয়নি।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপে পড়ে বাংলাদেশ। নাসুম আহমেদ (২০) ও রিশাদ হোসেন (৬) কিছুটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। 

শেষদিকে তাসকিন আহমেদের ১০ ও মোস্তাফিজুর রহমানের ১১ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিলস নিয়েছেন ৩টি উইকেট। এ ছাড়া জেসন হোল্ডার নিয়েছেন ৩ উইকেট। আকিল হোসেন পেয়েছেন ২টি ও খারি পিয়েরে নিয়েছেন একটি। 

এরআগে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ভালো হয়নি। তবে উইকেট ধরে খেলার পাশাপাশি নিয়মিত স্ট্রাইক রোটেশনে মনোযোগ দেয় তারা। 

অধিনায়ক শাই হোপের আগ্রাসী ইনিংসে শেষ দিকে লড়াই জমে উঠেছিল।

ওপেনার অ্যালিক আথানেজ শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখান। স্পিনারদের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসে চার-ছক্কা হাঁকিয়ে ২৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। 

তার সঙ্গে ওপেনিং পার্টনার ব্র্যান্ডন কিং ছিলেন কিছুটা ধীরস্থির। শুরুতে বেশ কিছু বল ঠেকিয়ে রাখলেও তিনি দলের জন্য ভিত্তি গড়ে দেন। 

কিংয়ের ৩৩ রান আসে ৩৬ বলে, যেখানে ছিল একটি চার ও দুটি ছক্কা। এই দুই ওপেনারের ৫৯ রানের জুটি দলকে ভালো সূচনা এনে দেয়।

আথানেজকে রিশাদ হোসেন বোল্ড করে ফেরানোর পর ক্রিজে নামেন অধিনায়ক শাই হোপ। ইনিংসের এই পর্যায়েই খেলার গতি বদলে যায়। 

শুরু থেকেই আত্মবিশ্বাসী শট খেলেন হোপ। স্পিনারদের বিপক্ষে দারুণ কিছু শট উপহার দেন। অন্যপ্রান্তে রভম্যান পাওয়েল খেলেন দুর্দান্ত। 

তানজিম হাসান সাকিবের শেষ ওভারে তিনি পরপর তিন ছক্কা হাঁকিয়েছেন। 

মাত্র ২৮ বলে ৪৪ রান যোগ করেন তিনি। তার ইনিংস সাজানো ১ চার ও ৪ ছয়ে। শেষ পর্যন্ত হোপের ২৮ বলে ৪৬ রান সঙ্গী করে পাওয়েল ইনিংস নিয়ে যান ১৬৫ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ছিলেন সফল। যদিও কিছুটা খরুচে ছিলেন, তবে তার গতি ও ভ্যারিয়েশন দিয়ে টানা দুই বলে তুলে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট- ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট।

অন্যদিকে, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ছিলেন কৃপণ। তার ৪ ওভারে মাত্র ১৫ রান এসেছে, যদিও তিনি উইকেটশূন্য। রিশাদ হোসেনও নিয়েছেন একটি উইকেট। 

তবে সাকিব ছিলেন সবচেয়ে খরুচে। ৪ ওভার বল করে তিনি দিয়েছেন ৪৭ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবীর জন্য উদাহরণ স্থাপন করেছে জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

1

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

2

রমজানে পুষ্টি ভার্সেস অব লাইট–সিজন ২ কোরআন তিলাওয়াত প্রতিযো

3

তামাক আইন সংশোধনীতে অংশীজন উপেক্ষা, অর্থনীতি ও জীবিকায় ঝুঁকি

4

কেউ ধমক দিয়ে নির্বাচন থামাতে পারবে না: ডা. জাহিদ

5

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

6

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

7

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

8

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

9

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

10

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

11

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

12

ডিআরইউ মিডিয়া কাপ: চ্যানেল 24 তৃতীয়বারের চ্যাম্পিয়ন

13

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

14

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

15

নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের কথা স

16

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

17

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ এনসিপি নেতা

18

নারী বিশ্বকাপের ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্র

19

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

20