ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘শাপলা কলি’ প্রতীক হাতে এনসিপির আনন্দ মিছিল শহরজুড়ে

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পাওয়ায় আনন্দ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। 

০৭ নভেম্বর শুক্রবার রাজধানীর মিরপুর ও রামপুরায় দলটির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিকেল ৫টার দিকে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু হয়। 

মিছিলটি মিরপুর জার্মান টেকনিক্যাল থেকে ঘুরে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড হয়ে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।

আরেকটি মিছিল বিকেল ৪টার দিকে রামপুরা ব্রিজের সামনে থেকে শুরু হয়ে বাড্ডা ঘুরে লিংক রোড হয়ে নতুন বাজার রোডে এসে শেষ হয়।

মিরপুরে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করেছে এবং প্রতীক হিসেবে শাপলা কলি পেয়েছে। 

এই নিবন্ধন ও প্রতীক প্রাপ্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর জোন আনন্দ মিছিলের আয়োজন করেছে।

তিনি আরো বলেন, এই মিছিলের পাশাপাশি ঢাকার বিভিন্ন আসনে আমাদের প্রার্থিতা ঘোষণা করা হবে।   

এর মাধ্যমে এনসিপির মার্কা ও প্রার্থীরা এলাকার জনগণের মাঝে পরিচিতি পাবেন।

রামপুরার মিছিলে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক ফরিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

2

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

3

ইনকিলাব মঞ্চের ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করতে বললেন : স্ব

4

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরক

5

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের গুরুত্বপূর্ণ

6

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

7

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

8

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

9

বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

10

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

11

এক ফ্রেমে বলিউড ও কোরিয়া স্কুইড গেম ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহ

12

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

13

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

14

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

15

শিক্ষকদের উত্তেজনা শহীদ মিনারে, মঞ্চে মার্চ টু যমুনা

16

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

17

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

18

সিলেটে অবতরণ করেই ফেসবুকে পোস্ট করলেন তারেক রহমান

19

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

20