ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার

ওশান নিউজ  প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

১৯ নভেম্বর বুধবার সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎকালে যুব ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, কৃষি গবেষণা, কর্মসংস্থান, ক্রীড়া, তারুণ্যের নেতৃত্ব এবং ব্যক্তিত্বের বিকাশ কার্যক্রমসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা হয়।   

বৈঠকের শুরুতে উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন।   

তিনি বলেন, যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আমাদের আরও অধিক দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। তিনি ক্রিকেট ও ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের উপর জোর দেন।

এ প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বর্তমানে পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশের যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, সহযোগিতা বৃদ্ধির সুযোগ এবং তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।   

সাক্ষাৎকারগুলিতে স্থানীয় সরকার বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী-২: বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সং

1

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছু

2

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি

3

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রত

7

মহান বিজয় দিবসে রাজশাহীতে বাংলাদেশ–ভারত বন্ধুত্বের বার্তা দি

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

10

সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব শিগগিরই পে

11

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

12

চট্টগ্রামের গার্মেন্টসে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি

13

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

14

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

15

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

16

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

17

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

18

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা উজ্জ্বল করবেন বাংলাদেশের সাংস্কৃতিক

19

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

20