ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

ওশান নিউজ প্রতিবেদক : ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

একইসঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও।

এই দুটি পদ বাদ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ এ কিছু শব্দগত সংশোধনসহ নতুনভাবে গেজেট প্রকাশ করা হয়েছে। 

সংশোধিত বিধিমালা অনুযায়ী, শিক্ষক পদ এখন দুটি ক্যাটাগরিতে সীমাবদ্ধ রাখা হয়েছে।

আজ ০৩ নভেম্বর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান। 

তিনি জানান, রবিবার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।

আগের বিধিমালায় চার ধরনের সহকারী শিক্ষক পদের মধ্যে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ যুক্ত ছিল। তবে নতুন সংস্করণে এই দুই পদ বাদ দেওয়া হয়েছে।  

পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপে এসেছে কি না এমন প্রশ্নে অতিরিক্ত সচিব সরাসরি মন্তব্য না করে বলেন, আপনারা বিষয়টি খতিয়ে দেখতে পারেন।

এ ছাড়া বিধিমালায় একটি শব্দগত সংশোধন আনা হয়েছে। আগের সংস্করণে বলা ছিল, শিক্ষক নিয়োগে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে এবং ৮০ শতাংশ পদ ‘অন্যান্য বিষয়ে’ স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত। 

তবে ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর হওয়ায় এখন বলা হয়েছে বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত বিধিমালাটি দ্রুত কার্যকর করা হবে এবং আগের সব নির্দেশনা এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে হালনাগাদ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

1

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে সবাইকে নিয়ে এগোতে চাই: মির্জা

2

বিমানবন্দর কার্গোতে আগুন, হার্ডওয়্যারের ক্ষতি ৩৫ কোটি টাকা

3

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

4

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাবের জয়জয়কা

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

চট্টগ্রামে মালবাহী ট্রেন-লরির সংঘর্ষে ১ নিহত, ট্রেন চলাচল বন

7

সাবা দেখুন মন উষ্ণ হয়ে যাবে : মেহজাবীন চৌধুরী

8

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

9

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

10

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

11

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর ঘ

12

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বল

13

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও সৌদি আরব

14

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

15

সিলেটে অবতরণ করেই ফেসবুকে পোস্ট করলেন তারেক রহমান

16

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণ

17

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সিকে মানতে হবে

18

নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার

19

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

20