ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিএনপির ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগদান

ওশান নিউজ প্রতিবেদক : নরসিংদীতে বিএনপির ৭৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

আজ ৬ ডিসেম্বর শনিবার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমিরের হাতে ফুল দিয়ে হাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগ দেন।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আশকর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাসউদুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়াঁ। তিনি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবাগত নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে ইব্রাহিম ভূইয়া বলেন, গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয় ও জামায়াতে ইসলামীর কার্যক্রমে আস্থা রেখে আপনারা দলে যোগ দিয়েছেন। 

তাই আপনাদের আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই।  এটি জামায়াতে ইসলামীকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে। 

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মকবুল হোসেন, নরসিংদী সদর জামায়াতের আমির মাহফুজ ভূইয়াঁ, সেক্রেটারি ইলিয়াছুজ্জামান, হাজীপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব খান, মো. আতিকুজ্জামান, আল-আমিনসহ হাজীপুর ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

1

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা:

2

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

3

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

4

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

5

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

6

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের

7

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে টেকসই যোগাযোগ ব্যবস্থার পথে আহ্বান

8

বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্

9

গণভোটসহ নির্বাচন, দেশের ভবিষ্য্য রক্ষার: প্রধান উপদেষ্টা

10

সেনানিবাসে খালেদা জিয়া: প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত একান

11

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

12

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

13

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

14

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড

15

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

16

মানবতাবিরোধী অভিযোগে রাজসাক্ষী হিসেবে হাজির সাবেক আইজিপি মাম

17

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

20