ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক-ই-আজম

ওশান নিউজ প্রতিবেদক : সমবায়ের সদস্যদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে কাজ করতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। 

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন।

১ নভেম্বর শনিবার চট্টগ্রাম শিশু একাডেমিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। 

তিনি বলেন, সংগঠনের সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। আস্থা ও বিশ্বাস ছাড়া কোনো সংগঠন শক্তিশালী হয় না। 

স্থানীয় পর্যায়ে অর্থনীতি শক্তিশালী করতে তরুণ ও নারীদের সম্পৃক্ত করতে হবে।

ফারুক-ই-আজম বলেন, জুলাইতে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন হয়েছে, সমবায় আন্দোলনের মাধ্যমে তাদের সে আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। 

তিনি আরও বলেন, নারীদের সমবায়ের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নারীরা অর্থনৈতিকভাবে সচ্ছল ও স্বাবলম্বী হলে ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। 

এখন অনলাইনের মাধ্যমে যে কেউ সমবায়ে যুক্ত হয়ে উৎপাদন, বিপণন, আর্থসামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারে।

জাতীয় সমবায় কার্যালয় চট্টগ্রামের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মোসলেহ উদ্দিন প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এবার ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যে সারাদেশে সমবায় দিবস পালিত হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন ডন

1

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

2

বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, অবসরের ঘোষণা অধিনায়কের

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

ডিজিটাল ভ্যাট রিফান্ড সেবা চালু করল এনবিআর

5

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

6

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকে

7

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য:

8

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

9

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

10

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

11

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, মৃত্যুদণ্ড সর্বোচ্চ

12

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

13

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

14

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই : নাহিদ

15

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

16

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

চট্টগ্রামে মালবাহী ট্রেন-লরির সংঘর্ষে ১ নিহত, ট্রেন চলাচল বন

19

সচিবালয় থেকে চার কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হলো

20