ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলশানে বিএনপি কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

ওশান নিউজ প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। 

আজ ৯ নভেম্বর রোববার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ।

অন্যদিকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।       

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি।

তাঁরা আরও বলেন, বিএনপি বিশ্বাস করে যে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

শায়রুল কবির খান জানান, বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে আইএমএফ প্রতিনিধি দল।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

2

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

3

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

4

একনেক সভায় ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি

5

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

6

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২

7

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের ক্ষতির গুজব ভিত্তিহীন: অর্থ

8

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আন

9

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

10

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে প্রস্ত

11

নির্বাচন কমিশনের তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’

12

সারাদেশে যৌথ অভিযানে ১৫১ জন আটক, উদ্ধার অবৈধ অস্ত্র ও মাদক

13

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, দেশে মিলছে সর্বোচ্চ চিকিৎসা:

14

বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়নে কমনওয়েলথ প্

15

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

16

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

17

২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা

18

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩%: শিক্ষার্থীদের অ

19

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক ক

20