ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে স্বর্ণের রেকর্ড দাম ভরি প্রতি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশে বাজারে আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে টানা কয়েক দফা বৃদ্ধির পর এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়।বাজুসের ঘোষণায় বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা। এর ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।
এর আগে, গত ৯ অক্টোবর সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। নতুন দাম কার্যকর হওয়ার মধ্য দিয়ে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের বাজার। স্বর্ণের অন্যান্য ক্যারেটেও একইভাবে দাম বেড়েছে। নতুন তালিকা অনুযায়ী- ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৪,৪০৯ টাকা, নতুন দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৩,৬৭৬ টাকা, নতুন দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বেড়েছে ৩,২১৯ টাকা, নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

1

অবকাঠামোগত পরিবর্তন ছাড়া সত্যিকারের সংস্কার সম্ভব নয়: সমাজকল

2

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

3

বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে

4

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

5

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

6

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

7

৫ ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট

8

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং

11

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

12

মিডিয়ায় জুলাই যোদ্ধাদের আগমন ঘটলে গুণগত পরিবর্তন আসবে: তথ্য

13

লবণ চাষিদের স্বার্থে ইজারামূল্য না বাড়ানোর সিদ্ধান্ত : ভূমি

14

১৫ মাসে সাংবাদিক নিপীড়নের শিকার ১,০৭৩ জন: টিআইবি

15

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

16

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

17

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

18

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

19

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আম

20