ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলের পক্ষ থেকে দোয়ামিলাদ ও অর্থদান ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি।  

১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। পরিবারে তার ডাকনাম ‘পিনো’। 

তারেক রহমান ২২ বছর বয়সে, ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন। এর আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মায়ের পাশাপাশি দেশব্যাপী প্রচারণায় অংশ নেন। পরে ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান।

২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে এবং ২০১৬ সালের ষষ্ঠ সম্মেলনে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।      

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, তিনি খুব শিগগির দেশে ফিরে নির্বাচনি প্রচারে অংশ নেবেন। তার নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতিও পেয়েছে দলটি।

জন্মদিন উপলক্ষে দলীয় আনুষ্ঠানিকতা সীমিত থাকলেও, নেতাকর্মী ও সমর্থকদের আশাউচ্ছ্বাসে দিনটি ভিন্ন মাত্রা পেয়েছে। তাদের প্রত্যাশা দীর্ঘ নির্বাসন কাটিয়ে তিনি দেশে ফিরে সরাসরি নেতৃত্ব দেবেন এবং আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করবেন।            

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

1

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

2

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

5

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

6

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

7

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক ক

8

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

9

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

10

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী

11

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উ

12

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

13

খালেদা জিয়ার জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

14

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে জমি রেজিস্ট্রেশন হওয়া উচিত : সি

15

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

16

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

রাজশাহী পুলিশে নতুন মুখ: আরএমপির কমিশনার জিল্লুর, জেলার এসপি

19

বিজয় দিবসে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

20