ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইজিপি বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ

ওশান নিউজ প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমে সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।   

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। 

এছাড়া, তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। আইজিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি তুলে ধরেন। 

তিনি নির্বাচনী শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ গৃহীত সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। তিনি বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা দিতে নেওয়া ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন এবং পুলিশ সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২০০ পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিরাপত্তা প্রটোকল সম্পর্কে ইতিবাচক ধারণা লাভ করবেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

1

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী আরও উন্নত করতে হবে : ত

2

পিআর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আগামী সংসদে: মির্জা ফখরুল

3

মাসিক অপরাধ বিশ্লেষণে আরএমপি’র সভা অনুষ্ঠিত

4

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বা

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

7

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তানি নৌজাহাজ পিএনএস

8

এশিয়ান আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশ-ভারত মুখোমুখি

9

সরকারি অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো যাবে না: বাণিজ্য উ

10

দেশের সব সংস্কারই আইনের সূত্র মেনে হয়েছে: আইন উপদেষ্টা

11

হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল হবে ৭ জানুয়ারির মধ্যে: আইজি

12

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত, আর্দ্রতায় কাঁপছে মানুষ

13

জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতেই চাই: হাসনাত

14

হাসিনা–কামালকে দেশে ফেরাতে আইসিসির সহায়তা নেওয়ার কথা ভাবছে স

15

বিমানবন্দরে তারেক রহমানের নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি

16

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

17

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে নিবন্ধিত সব দলের সঙ্গে জাতিসং

18

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

19

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

20