ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

পরীমণি–নিরবের গোলাপ : আগ্রহ বাড়লেও শুটিং অনিশ্চয়তায়

ওশান নিউজ প্রতিবেদক : এ বছরের শুরুতেই ঘোষণা আসে পরীমণির নতুন সিনেমা ‘গোলাপ’ এর। যেখানে নায়িকার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। রাজনৈতিক ঘরানার থ্রিলারটি পরিচালনা করছেন সামছুল হুদা। 

ঘোষণার সময় জানানো হয়েছিল, চলতি বছরের ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে। ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়তে থাকে। কিন্তু ১১ মাস পেরিয়ে গেলেও এখনও শুটিং শুরু হয়নি।

জানা গেছে, শুটিং পিছিয়ে যাওয়া মূলত গল্পসংক্রান্ত জটিলতার কারণে। এ বিষয়ে পরিচালক সামছুল হুদা গণমাধ্যমকে বলেন, গল্প নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, তাই এ বছর ক্যামেরা চালু করা যায়নি। 

পুরো টিমের সঙ্গে আলোচনা করে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। পরিকল্পনা আছে আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার।  নতুন শুটিং সময়সূচি নিয়ে ইতোমধ্যে পরীমণি ও নিরবসহ পুরো টিমের সঙ্গে কথা হয়েছে। 

নির্মাতা জানান, নিয়মিত যোগাযোগ চলছে এবং নতুন গল্প, দৃশ্য ও শুটিং পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুমতি পেলেই শুটিংয়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।  

গল্পওয়ালা প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘গোলাপ’। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে সাজানো এ থ্রিলার সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। নির্মাতা এবং অভিনয়শিল্পীরা আশা করছেন, নতুন বছরে শুটিং শুরু হবে এবং দর্শক পাবে একটি টানটান উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউ ইয়র্কে চার নায়কের মজার কাণ্ড: আহমেদ শরীফকে ‘কুপোকাত’

1

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড বিশেষ দূত নিয়োগে উত্তেজনা: ডেনমা

2

দিন-রাত কাজ করছি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে: প্রধান নির্বা

3

কোরিয়াগামী ২১ হাজার ভুক্তভোগীর ইপিএস সংস্কারসহ ৮ দফা দাবি

4

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

5

আগামী নির্বাচনে ৩০০ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১

6

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান

7

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

8

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩

9

তারেক রহমান এখনও ভোটার নন, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবে

10

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

11

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

12

ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী: মির

13

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাবের জয়জয়কা

14

প্রধান উপদেষ্টার হাতে উন্মোচন আন্তর্জাতিক নারী কাবাডি বিশ্বক

15

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

16

উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

17

‘Ocean Dairy’ এর স্বপ্নের যাত্রা শুরু: সেরা স্বাদ ও গুণের প্

18

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

19

চার মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি

20