ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

ওশান নিউজ প্রতিবেদক : নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মূলত পতিত স্বৈরাচারের দোসর এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই, নির্ধারিত সময় অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রেস সচিব এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, যারা আজ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তারাই অতীতে পতিত স্বৈরাচারের সহযোগী ছিলেন। 

কেউ হয়তো পূর্বাচলে প্লট পেয়েছিলেন, কেউ আবার অন্যভাবে সুবিধা নিয়েছেন। এখন তারাই প্রশ্ন তুলছেন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে।

তিনি বলেন, বাংলাদেশে অতীতে মব ভায়োলেন্স ছিল, জুলাইয়ের পরেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেস সচিব বলেন, মফস্বলের সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করেন। 

জাতীয় টেলিভিশন চ্যানেলগুলো তাদের ফুটেজ ব্যবহার করে অর্থ আয় করে, অথচ মাঠপর্যায়ের সাংবাদিকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়া হয় না। 

শুধু একটি আইডি কার্ড ধরিয়ে বলে দেওয়া হয়, ‘যাও, করে খাও’। এই বাস্তবতা পরিবর্তনে সাংবাদিকদেরই উদ্যোগ নিতে হবে।

সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলাদের সমালোচনা করে তিনি বলেন, যিনি আলী রিয়াজকে নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছেন, তার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। 

ঐকমত্য কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতেই সব স্পষ্ট করা হয়েছে।

টেলিভিশন টকশোতে মিথ্যাচার নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শফিকুল আলম। তিনি বলেন, অনেকে জেনেশুনে মিথ্যা বলেন, কারণ এতে ‘মার্কেট’ বাড়ে। 

এমনকি মিডিয়াগুলোও জানে, তারা সত্য বলছেন না তবুও অতিথি করা হয়। মাইলস্টোন, সেন্টমার্টিন কিংবা সেনাবাহিনী কোনো বিষয়ই তারা ছাড়ছে না।

মতবিনিময় শেষে প্রেস সচিব আইটিএস নেত্রকোণার শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করেন। 

শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কার দাবিতে স্মারকলিপি দেন, যা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে শফিকুল আলম শহরের মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

2

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

3

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

4

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ৪ বাংলাদেশি আরেক নৌকায় ৬৯ জন অ

5

বিমানবন্দর থেকে নিরাপত্তা প্রটোকলে গুলশানে পৌঁছালেন ডা. জুবা

6

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

7

ভিভো ভি৬০ লাইট এ মুগ্ধ প্রযুক্তিপ্রেমীরা

8

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর

9

সাজিদের শেষ বিদায়ে অশ্রুসিক্ত নয়ন: হাজারো মানুষের ঢল

10

শেখ হাসিনার মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে: মাহফুজ আলম

11

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা হস্তান্তর করলেন এস জয়শঙ্

12

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

13

গুলশানে বিএনপি কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর করলেন তিন উপদেষ্টা

14

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

15

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫

16

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই : নাহিদ

17

নিজের জন্মদিনে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন পরীমণি

18

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

19

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

20