ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ ও তাবিনাজ

ওশান নিউজ প্রতিবেদক : জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়াটি দ্রুত অনুমোদনের জোর দাবি জানিয়েছে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) ও তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট)। 

৩০ নভেম্বর রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, তামাকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং অধূমপায়ীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে বিদ্যমান আইন আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা জরুরি। 

তামাকের ধোঁয়ায় প্রায় ৭০০০ ধরনের রাসায়নিক রয়েছে, যার মধ্যে ২৫০টি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। টোব্যাকো অ্যাটলাস (২০২২) অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এবং বর্তমানে প্রায় ১৫ লাখ মানুষ এসব রোগে আক্রান্ত।  

আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক, ইউনিভার্সিটি অব এডিনবার্গ এবং লিডস সিটি কাউন্সিলের জনস্বাস্থ্য বিভাগের যৌথ গবেষণায় দেখা গেছে, ঢাকার প্রাথমিক বিদ্যালয়ের ৯২ শতাংশ শিক্ষার্থীর লালায় নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে। 

এটি পরোক্ষ ধূমপানের ভয়াবহ বিস্তারের ইঙ্গিত দেয়। পাশাপাশি তারা জানান, ২০১৭-১৮ অর্থবছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয়ের চেয়ে ৩৪ শতাংশ বেশি অর্থ ব্যয় হয়েছে তামাকজনিত রোগের চিকিৎসায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত খসড়া আইনে তামাক নিয়ন্ত্রণে যে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, উবিনীগ ও তাবিনাজ সেগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানায়। 

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সব পাবলিক প্লেস ও গণপরিবহনে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্ত করা, বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শনী নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা, তরুণদের সুরক্ষায় ই-সিগারেট ও ভ্যাপিং পণ্য উৎপাদন-আমদানি-বিক্রি নিষিদ্ধ করা, তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ করা এবং বিড়ি-সিগারেটের খুচরা শলাকা ও খোলা ধোঁয়াবিহীন তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ করা। 

সংবাদ সম্মেলনে বক্তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সুস্পষ্ট নির্দেশনা লঙ্ঘন করে বৈশ্বিক তামাক কোম্পানি ফিলিপ মরিসকে বাংলাদেশে নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমোদন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে এই অনুমোদন বাতিলের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উবিনীগের পরিচালক সীমা দাস সীমু, তাবিনাজের সদস্য শারমিন কবির বীনা, স্বাস্থ্য আন্দোলন নেটওয়ার্কের সদস্য আমিনূর রসুল, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগমসহ অন্যান্য প্রতিনিধিরা।                                

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত ১২তম সংসদ সদস্যদের ৩১টি গাড়ি সরকারের কাছে হস্তান্তর

1

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ৬০ ঘণ্টার মধ্যে মূল আসামি আয়েশা

2

পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি জামায়াতসহ আট দলের

3

ওসমান হাদির পরিবারকে দেখতে হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

4

অন্তর্বর্তী সরকারের কাজ জনগণের স্বার্থ রক্ষা কোনো দলীয় স্বার

5

নবীন-প্রবীণের ঐক্যেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন

6

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখর

7

শুধু সচেতন হওয়াই নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির

8

উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত

9

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

10

চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের ঘটনা আলোকপাত করা হবে

11

১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ব

12

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

13

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর ব

14

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দ

15

ডিজিটাল ভ্যাট রিফান্ড সেবা চালু করল এনবিআর

16

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

17

শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

18

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

19

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

20