ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা দুপুর ২টায় জাতীয় সংসদে

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

আজ ২০ ডিসেম্বর শনিবার বেলা সোয়া ১১টার দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওসমান হাদির লাশ নেওয়া হয় মর্গে। 

হাদির স্বজন, সহযোদ্ধা, সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই এসেছেন হাসপাতালের সামনে। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে গোসল করানো হবে। বাকি আনুষ্ঠানিকতা শেষে তার লাশ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর দুইটায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় বন্দুকধারীরা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয়। 

গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে লাল-সবুজের কফিনে মোড়ানো হাদির লাশ সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।          

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সকাল ঠান্ডা, তাপমাত্রা রেকর্ড ১৮ ডিগ্রি সেলসিয়াস

1

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণে যুবক নিহত

2

মাসিক অপরাধ বিশ্লেষণে আরএমপি’র সভা অনুষ্ঠিত

3

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

4

হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে প্রথম আলো সংবাদকর্মীরা

5

জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি উন

6

গণভোটসহ নির্বাচন, দেশের ভবিষ্য্য রক্ষার: প্রধান উপদেষ্টা

7

বিএনপিতে যোগদান সৈয়দ এহসানুল হুদার, কিশোরগঞ্জ-৫ এ ধানের শীষে

8

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চার অধ্যাদেশে

9

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

10

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

11

জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি : এটিএম আজহারুল ইসলাম

12

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

13

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

14

পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন ডন

15

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য গড়ার আহ্বান আজ

16

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্

17

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

18

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

19

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

20