ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার সকাল ঠান্ডা, তাপমাত্রা রেকর্ড ১৮ ডিগ্রি সেলসিয়াস

ওশান নিউজ প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় পুরোমাত্রায় অনূভুত হচ্ছে শীত। আজ ৬ ডিসেম্বর শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। 

তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। 

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী, সকালে ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। 

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। 

শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাতে ও দিনে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনে রদবদল: তিন সচিবের দপ্তরে নতুন দায়িত্ব

1

নির্বাচন সামনে রেখে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির

2

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত

5

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

6

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ব

7

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

8

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

9

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোরা পতিত স্বৈরাচারের দোসর: প্রে

10

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

চট্টগ্রামে বিয়ের মঞ্চে ন্যায়বিচারের দাবি, প্ল্যাকার্ড হাতে ব

13

সালমান শাহ হত্যা মামলা: হাইকোর্টে সামিরার আগাম জামিন আবেদন,

14

উপদেষ্টারাও এখন শেখ হাসিনার পথে হাঁটতে চান : আমজনতার তারেক

15

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

16

এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকরের দাবি নাহিদ

17

উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বিপিএলের প্রথম দিনের ম্যাচের সময় প

18

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত

19

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

20