ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণিল উদযাপন

ওশান নিউজ প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। 

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।  

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুনফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।  

দলীয় সূত্র জানায়, শনিবার থাকবে রক্তদান কর্মসূচি এবং রবিবার (পরশুদিন) বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তিনদিনব্যাপী এ আয়োজন শেষ হবে।    

বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করা হচ্ছে। 

তরুণ প্রজন্মের মাঝে তাঁর কর্মধারা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।    

মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকের সঙ্গে এক বছরের চুক্তি করল বাফুফে

1

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

2

সংসদ চত্বর রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে ধাওয়া-প

3

ওসমান হাদীর হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে : ডিএমপ

4

১৫% প্রবৃদ্ধি, তবুও রাজস্বে ২৪ হাজার কোটি ঘাটতি

5

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

6

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

7

নভেম্বরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ড

8

বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স এখন কমিউনিটি সেন্টার

9

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

10

পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: শেখ হাসিনা-সজীব-সায়মাসহ ৪৭ জনের

11

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় টেকসই উন্নয়নে

12

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

13

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

14

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

15

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা

16

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

20