ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া, লিখলেন সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি

বিনোদন প্রতিবেদক : দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি, বড়দিন এবং বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটাতে ব্যস্ত নায়িকা। 

কখনো টরোন্টো আবার কখনো ওটায়া- তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আবার দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও।

এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক নজর কেড়েছে তার ভক্তদের। শুক্রবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে দেখা মেলে খানিক উষ্ণ অবতারেই। 

অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে নুসরাতের এই গ্ল্যামারাস লুক, যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি। নুসরাত ফারিয়ার এই ছবিগুলোতে ভক্ত ও নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। 

একজন তাকে ‘ক্লিওপেট্রা’র সাথে তুলনা করে প্রশংসা করেছেন। আরেকজন লিখেছেন, গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি। তবে কেউ কেউ তীব্র শীতে নুসরাতের পাতলা পোশাক দেখে মজার মন্তব্যও করেছেন। 

ওটায়ায় জায়েদ খানের সঙ্গে নুসরাত ফারিয়া ,কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বড়দিন এবং নতুন বছরের আমেজ তারা একসাথেই উদযাপন করছেন। 

ওটায়া থেকে প্রকাশ করা একটি ছবিতে দুই তারকাকে একসাথে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা এবং সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়, হাতে ছিল একটি সুন্দর ফুলের তোড়া। 

নুসরাতকে তার পাশে কালো শীতের পোশাকে দাঁড়িয়ে হাস্যোজ্বল অবস্থায় দেখা যায়। আজ ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে তাদের একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে, যার আমন্ত্রণ জানিয়ে নুসরাত নিজেই একটি পোস্ট দিয়েছেন। 

বিদেশের মাটিতে এই দুই তারকার একসাথে ঘোরাঘুরি ও বছর শেষের উদযাপনের মুহূর্তগুলো এখন আলোচনায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন

1

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

2

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

3

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

4

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন

5

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

6

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

7

বিজয় দিবসে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

8

হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্র: রুহুল কবি

9

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উ

10

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

11

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

12

আনসার সদস্যরা নির্বাচনী নিরাপত্তার প্রথম রক্ষাকবচ: মহাপরিচাল

13

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো

14

মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

15

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

16

শুধু সচেতন হওয়াই নয়, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির

17

হাদির ওপর হামলাকারীরা যত প্রভাবশালীই হোক, রেহাই পাবে না: অ্য

18

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক বৈঠক: বিকেলে এনসিপি, সন্ধ্যা

19

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বৃদ্ধি

20