ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে অংশ নিতে রোববার (২৬ অক্টোবর) ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। 

তিন দিনের এ সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন উচ্চপর্যায়ের নেতার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দেশের নবম জেইসি বৈঠক। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি সহায়তা, আর্থিক সেবা, ব্যাংকিংসহ বিভিন্ন খাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। 

পাশাপাশি বৈঠকে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। আগে পরিকল্পনা ছিল পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে অংশ নেবেন। 

তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে তার স্থলে মালিককে ঢাকায় পাঠানো হচ্ছে।

ঢাকা সফরকালে আলী পারভেজ মালিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ নিয়মিতভাবে ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে জেইসি বৈঠক আয়োজন করে থাকে। 

এসব বৈঠকের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন কৌশল নির্ধারণ।

উল্লেখ্য, বাংলাদেশ-পাকিস্তান জেইসির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। দীর্ঘ ১৯ বছর পর এবার নবম বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে জানা গেছে, জেইসি বৈঠকের পর বাংলাদেশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ২৮ অক্টোবর ইসলামাবাদ সফরে যাবেন। সেখানে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা করবেন।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

1

বনানীতে ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

2

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ব

3

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দায

4

এই সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন

5

অসুস্থ শরীর নিয়েই শুটিং, ভক্তদের উদ্বিগ্ন করলেন সামিরা খান ম

6

খুলনা বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রস্তু

7

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

8

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উ

9

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

10

নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়েও কোনো ব্যাখ্যা পাইনি: এহসানুল হক

11

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

12

আব্রামের সঙ্গে আনন্দঘন মুহূর্তে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

13

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরক

14

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

15

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

16

আলোকিত সমাজের অভিযাত্রায় একাত্তর ও চব্বিশের তরুণরা : শারমীন

17

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

18

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, চিকিৎসা চলছে নিবিড় পর্

19

পাঁচ ব্যাংক একীভূতকরণে নতুন আর্থিক প্রতিষ্ঠান গঠনে উদ্যোগ নি

20