ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিটিআরসি কে রেভিনিউ শেয়ারিং ও সিএসআর তহবিলের চেক দিল বিএসসিপিএলসি

ওশান নিউজ প্রতিবেদক :  বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ মোট ৯,০৬,৬৮,০৬৯ (নয় কোটি ছয় লক্ষ আটষট্টি হাজার ঊনসত্তর) টাকার তিনটি চেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নিকট হস্তান্তর করেছে।
আজ ১৫ অক্টোবর বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উপস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উক্ত চেকসমূহ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি (অবঃ) এর নিকট হস্তান্তর করেন। এই সময় সাবমেরিন ক্যাবলস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন -সহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও সাবমেরিন ক্যাবলস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে রেভিনিউ শেয়ারিং বাবদ সাবমেরিন ক্যাবল লাইসেন্সের আওতায় ৩,৫৯,৩১,৮৭৮ টাকা ও আইআইজি লাইসেন্সের আওতায় ২৮,৭৯,৯৭৭ টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল খাতে ৫,১৮,৫৬,২১৪ টাকার তিনটি পৃথক চেক প্রদান করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত ও পুঁজিবাজারে নিবন্ধিত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা ও সুনামের সাথে যথাযথ দ্বায়িত্ব পালন করছে এবং সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি: বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিই

1

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

2

২০২৬ সালে ব্যাংক ছুটি ২৮ দিন ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

3

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থমথমে সায়

4

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

5

ডিআরইউ মিডিয়া কাপ: চ্যানেল 24 তৃতীয়বারের চ্যাম্পিয়ন

6

বিশেষ সিদ্ধান্তে শনিবারও খোলা থাকবে ব্যাংক

7

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

8

৩ জানুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে জামায়াতের মহাসমাবেশ, লক্ষ্

9

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

10

বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্য

11

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

12

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

13

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উষ্ণ শুভেচ্ছা ব

14

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

15

কামরাঙ্গীরচরে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছ

16

মোটরসাইকেলে ককটেল সন্ত্রাস: হামলাকারীদের সরাসরি গুলি করার নি

17

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

18

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনু

19

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

20