ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি: বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) আত্মপ্রকাশ

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হয়।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া বলেন, এই দলের মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন করা।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতির গৌরবজনক ইতিহাসকে সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।

দলটির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো :

১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ, মূল্যায়ন, সুরক্ষা নিশ্চিত করা।

২. জুলাই যোদ্ধা, চব্বিশের শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা।

৩. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে আধুনিক ও যুগোপযোগী বিচারালয় গড়ে তোলা।

৪. এই জনপদের হাজার বছরের সংস্কৃতি ও কৃষ্টিকে ধারণ ও লালন করে আমাদের নিজস্ব জাতীয়তাকে বিকশিত করা।

৫. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সর্বদা অবিচল থাকা।

৬. প্রকৃত গণতান্ত্রিক চর্চা ধারাকে সমুন্নত ও প্রতিষ্ঠিত করা।

৭. মানবাধিকার, বাক্ ও ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সব ধর্মের সমমর্যাদা নিশ্চিত করা।

৮. অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র দূরীকরণ।

৯. আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী প্রযুক্তিনির্ভর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

১০. দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা।

১১. দেশ পুণর্গঠনে নারীদের অংশগ্রহণ ও যথোপযুক্ত স্থানে যুক্ত করা, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব কর্মক্ষেত্রে নারীদের সমঅধিকার সংরক্ষণ করা।

১২. পরিবেশের সুরক্ষা ও আন্তর্জাতিক টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

১৩. যুব সমাজকে সৃজনশীল কাজে অংশগ্রহণ নিশ্চিত করা।

১৪. প্রবাসী সুরক্ষা নীতিমালা প্রণয়ন, বিদেশে বাংলাদেশি শ্রমিকদের সব ধরনের সুরক্ষাসহ তাদের ভোটাধিকারের ব্যবস্থা গ্রহণ করা।

১৫. দেশের স্বার্থে বলিষ্ঠ বৈদেশিক পররাষ্ট্রনীতি গ্রহণ করা।

১৬. দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও বলিষ্ঠ পদক্ষেপ ও কার্যকরী ভূমিকা গ্রহণ করা।

১৭. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অধিকার নিশ্চিত করা ও তাদের সুরক্ষা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা।

১৮. কৃষক, শ্রমিক তথা মেহনতি মানুষের কল্যাণ ও তাদের যথাযথ মূল্যায়ন ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

1

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

2

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

3

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

4

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় নিজেই লড়বেন না

7

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো

8

সালমান শাহ হত্যা মামলায় দ্রুত বিচার ও আসামি গ্রেপ্তারের দাবি

9

পাঁচ বছরের পরে মিয়ানমারে শুরু হলো জাতীয় পার্লামেন্ট নির্বাচন

10

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

11

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

12

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

13

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভা

14

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

15

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

16

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

17

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

18

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

19

সরকারকে চূড়ান্ত প্রতিবেদন দিতে প্রস্তুত ঐকমত্য কমিশন

20