ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

ওশান নিউজ প্রতিবেদক : অর্ন্তবর্তী সরকার মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে চুক্তিভিত্তিতে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।
গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমানকে বদলি করা হয়। এর প্রায় তিন সপ্তাহ পর নতুন এই নিয়োগ দেওয়া হলো।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত ২১ সেপ্টেম্বর মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। জানা যায়, মো. এহছানুল হককে আওয়ামী লীগ সরকারের সময় অতিরিক্ত সচিবের পদ থেকে অবসরে পাঠানো হয়েছিল। এরপর ২০২৪ সালের ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর একদিন পরই তাঁদের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয় সরকার।
 জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক তাঁর এক মন্তব্যে বলেন, বদলি পদায়ন জনপ্রশাসনের একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়ায়  যাকে যেখানে পদায়ন করা হবে তাঁকে সেখানে যেতে হবে। তিনি জানান, এ নিয়োগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসসহ সকলের কাছে কৃতজ্ঞ। তিনি আরো জানান, নীতি নির্ধারণী মহলের নির্দেশনায় তিনি তাঁর আগামী দিনের কার্যক্রম পরিচালনা করবেন। গত দিনগুলোতে সড়ক মহাসড়ক বিভাগে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আজ সকালে সড়ক মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, নতুন সচিব হিসেবে প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর- পরিদপ্তরের কর্মকর্তারা নতুন জনপ্রশাসন সচিবকে শুভেচ্ছা জানাতে তাঁর দপ্তরে ছুটে আসেন। অনেকেই তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

1

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত

2

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

3

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

4

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

5

ঢাকার বাজারে সবজি-ডিম-মুরগি-মাছের দামে স্বস্তির ছোঁয়া

6

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

7

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

10

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

11

মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে

12

ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে

13

সাগর-রুনি হত্যা: ধীরগতি তদন্তে হাইকোর্ট ক্ষুব্ধ, সময় বৃদ্ধি

14

ব্যবসায়ীদের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক, প্রতিবন্ধকতা দূর করার আশ

15

পাঁচ বছরের পরে মিয়ানমারে শুরু হলো জাতীয় পার্লামেন্ট নির্বাচন

16

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

17

নির্বাচন এলে তসবিহ হাতে ঘুরে বেড়ানোরাই ধর্মকে ব্যবহার করে: জ

18

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক: ভারতের ৩ কফ সিরাপ শিশুদের জন্য

19

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

20