ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক নয়: নাহিদ ইসলাম

ওশান নিউজ প্রতিবেদক :ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে থাকলে, তাদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  

তিনি বলেন, এই লড়াই কেবল একজন নেতার হত্যার বিচার নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার লড়াই।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে সংহতি জানাতে এসে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি এসব কথা বলেন। 

এ সময় সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ শুধু আওয়ামী লীগকেই নয়, বরং দেশে দীর্ঘদিন ধরে সক্রিয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও রায় দিয়েছে। 

১৯৭১ সালের পর থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য কায়েমের চেষ্টা করে আসছে। বাংলাদেশের প্রায় সব বড় রাজনৈতিক ও সামাজিক লড়াই এই আধিপত্যবাদের বিরুদ্ধেই সংগঠিত হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর এই লড়াই থেকে আর পিছু হটার সুযোগ নেই বলে তিনি হুঁশিয়ারি দেন।  তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি এই শাহবাগ থেকেই তার রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন। তার লড়াই ছিল ভারতীয় ও বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধু আওয়ামী লীগকে বিতাড়িত করিনি, বরং দেশে বিদ্যমান ভারতীয় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধেও জনগণ স্পষ্ট রায় দিয়েছে।’ তিনি এই আন্দোলনকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন হিসেবে অভিহিত করেন।

আন্দোলনকারীদের দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসূচি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে চলবে। তবে, আন্দোলনকারীদের ওপর হামলা বা গুলি চালানো হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি সতর্ক করে বলেন, আন্দোলনের ভেতরের ক্ষোভকে কাজে লাগিয়ে নানা ধরনের নাশকতার (স্যাবটেজ) চেষ্টা হতে পারে। তাই জাতিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ থাকতে হবে।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। 

এ সময় দফায় দফায় স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। সমাবেশে ডাকসুর সাবেক ও বর্তমান ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। 

সম্ভাব্য উত্তেজনা বিবেচনায় শাহবাগ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-কামাল মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত: ১৩ নভেম্বর

1

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

2

দেশে ফেরার পুরো যাত্রা শান্তিপূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি

3

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

4

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

5

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

6

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

7

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

8

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

9

দেশে বৈদ্যুতিক যানের প্রসারে গ্রামীণফোন–গ্লাফিটের যৌথ উদ্যোগ

10

১১ জেলার ৪৪ উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলে

11

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ: ককটেল বিস্ফোরণে যুবক নিহত

12

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

13

কেউ ধমক দিয়ে নির্বাচন থামাতে পারবে না: ডা. জাহিদ

14

নির্বাচনের তারিখ পুনর্ব্যক্ত ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাক

15

ওসমান হাদির হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্র

16

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

17

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

18

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

19

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

20