ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন,এদেশের মানুষ দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাচ্ছে। আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।

তিনি ২৭ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচনী এলাকা ফেনীর দাগনভূঁঞার বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। সিলোনিয়া বাজারের পথসভায় তিনি আরো বলেন,আমি এই প্রথমবার নিজের জন্য ভোট চাইতে এসেছি। 

এর আগে কখনও দলের জন্য, কখনও বাবা এবং ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছিলাম। তখনও আপনারা আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। তিনি উপস্থিত নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 

নির্বাচিত হলে আপনাদের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করব। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও গনতান্ত্রিক সরকার গঠন হবে। 

এর আগে দলীয় নেতা কর্মীরা বিরাট গাড়ি বহর নিয়ে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর ফতেহপুর রেলগেট সংলগ্ন স্টারলাইন ফিলিং স্টেশনে বিপুলভাবে অভ্যর্থনা জানান। পরে তিনি বেকের বাজার, দাগনভূঁঞা ও তুলাতুলিতে পথসভায় বক্তব্য রাখেন।

ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী,দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক মো: আকবর হোসেন, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

1

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

2

কানাডায় গ্ল্যামারাস লুকে নুসরাত ফারিয়া, লিখলেন সবচেয়ে সুন্দর

3

চার কর্মকর্তাকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি

4

দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক

5

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

6

ওসমান হাদির ওপর গুলির হামলাকারী শনাক্ত, তথ্যদাতাকে পুরস্কৃত

7

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার: রাজশাহী পুলিশ কমিশনারকে

8

নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের কথা স

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তি পাচ্ছেন ৩৭ যাবজ্জীবন কারাবন্

11

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

12

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

13

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

14

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

15

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

16

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

17

একজন মায়ের স্বপ্নের মতো নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহম

18

চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন: তথ্য ও সম্প্

19

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

20