ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র্যাক ও মাইলেজের সমঝোতা স্বাক্ষর

ওশান নিউজ প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। 

করদাতাদের জন্য ট্যাক্স পরিশোধ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চসিক, বি ট্র্যাক সলিউশন্স ও মাইলেজের মধ্যে সোমবার এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় চসিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ কার্যক্রম সম্পূর্ণ ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবস্থায় রূপান্তরিত হবে। 

নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে রিয়েল-টাইম রিপোর্টিং, ডেটা বিশ্লেষণ ও ট্র্যাকিং সুবিধা, যা ট্যাক্স প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা আনবে। 

নাগরিকরা অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম কিংবা ক্যাশ কাউন্টারের মাধ্যমে সহজেই ট্যাক্স পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর প্রশাসনই সময়ের দাবি। 

আমরা চাই বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে, যাতে প্রতিষ্ঠানগুলো সহজে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারে। 

এতে রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি দুর্নীতি ও হয়রানি কমে আসবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনে নেওয়া হচ্ছে। 

এই প্রকল্প বাস্তবায়িত হলে ট্যাক্স সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিকরা রিয়েল-টাইম তথ্য পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি; বি ট্র্যাক সলিউশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর সিদ্দিকী ও হেড অব প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ।

মাইলেজের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার তাহসিন-উল-ইসলাম, পরিচালক রিয়াসাত ইসলাম ফারদিন, ব্যবস্থাপনা পরিচালক আবরার রাফিদ চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা আখইয়ার নূর।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

1

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিন

2

আগামীর স্বপ্ন গড়তে মাদরাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে

3

আফগানদের ঝড়ে ভেসে গেল টাইগাররা, ইতিহাসে প্রথম হোয়াইটওয়াশ

4

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

5

দেশে ফেরার পুরো যাত্রা শান্তিপূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি

6

ঢাকা-৫: হাজী ইবরাহীমের পক্ষে গণপদযাত্রা মামলা প্রত্যাহারের দ

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

9

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

10

রিজার্ভে শীতল হাওয়া: ৩২.১১ বিলিয়ন ডলারে নেমে এলো বৈদেশিক মুদ

11

নির্বাচনে আওয়ামী লীগের পথ বন্ধ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

12

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের কিছুই করার নেই: পররাষ্

13

রাজশাহীতে বিচারকের ছেলে সুমনের রহস্যমৃত্যু: শ্বাসরোধের ছাপ ও

14

বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের নতুন সূচনা: সিইপিএ চুক্তি চূড়ান্

15

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

16

নিউ ইয়র্কে চার নায়কের মজার কাণ্ড: আহমেদ শরীফকে ‘কুপোকাত’

17

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ঢাকায় হলিউড তারকা অরল্যান্ডো ব্

18

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে

19

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

20