ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

 ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার মতো অপরাজেয় শক্তিকে হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় নারী ক্রিকেট দল। 

৩৩৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয় পেয়ে বিশ্ব রেকর্ড গড়ে তারা পৌঁছে গেছে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৫ উইকেটে হারে অস্ট্রেলিয়া, বিদায় নেয় ফাইনালের আগেই।  

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলে অস্ট্রেলিয়া। ওপেনার ফোবি লিচফিল্ড খেলেন ৯৩ বলে ১১৯ রানের ঝলমলে ইনিংস ১৭টি চার ও তিনটি ছক্কায় সাজানো। 

তার সঙ্গে জুটি বাঁধা অ্যালিসা পেরি করেন ৭৭ রান, আর ইনিংসের শেষ দিকে অ্যাশলে গার্ডনার মাত্র ৪৫ বলে ৬৩ রান যোগ করে অস্ট্রেলিয়ার স্কোর নিয়ে যান ৩৩৮ রানে। 

এই বিশাল রানের পাহাড়ও অস্ট্রেলিয়াকে রক্ষা করতে পারেনি। লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিল ভারত। 

জেমিমা রদ্রিগেজের অনবদ্য ইনিংস যেন জয় লিখে দেয় আগেভাগেই ১৩৪ বলে ১৪টি চারে আসে তার ১২৭ রান। 

অধিনায়ক হারমানপ্রিত কৌর খেলেন ৮৮ বলে ৮৯ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ১০ চার ও ২ ছক্কা। 

শেষদিকে রিচা ঘোষ ও দীপ্তি শর্মার শান্ত ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। 

এই জয় শুধু ফাইনালে ওঠার নয় এটি নারী ক্রিকেটে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড। 

আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল দক্ষিণ আফ্রিকা।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বিপিএলের প্রথম দিনের ম্যাচের সময় প

1

শাহজালালে ই-গেট খুলে দেওয়া হয়েছে সমস্যা দ্রুত মেটানো হবে : স

2

দেশের স্বার্থের বিরোধিতা করে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হবে

3

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে: মীর স্ন

4

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: শহীদ

5

টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদানে শতভাগ নিশ্চয়তা দিতে হবে : স্ব

6

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

7

বন্যপ্রাণী হত্যা: আর কোনো জামিন নয়, কঠোর ব্যবস্থা নিশ্চিতে প

8

ঢাকা-৫: হাজী ইবরাহীমের পক্ষে গণপদযাত্রা মামলা প্রত্যাহারের দ

9

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

10

পাঁচ বছরের পরে মিয়ানমারে শুরু হলো জাতীয় পার্লামেন্ট নির্বাচন

11

ইসিকে সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতের ১৮ দফা দাবি

12

১৫ বছরের জটিলতা কাটাতে ১৫ মাস যথেষ্ট নয় : ধর্ম উপদেষ্টা

13

পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ উপ-পরিদর্শক

14

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে নারী উন্নয়নের জন্য ৬ অদম্য নারীকে

17

গ্যাস চুরি রোধে দেশজুড়ে পেট্রোবাংলার কঠোর অভিযান

18

মাসিক অপরাধ বিশ্লেষণে আরএমপি’র সভা অনুষ্ঠিত

19

ঐক্যের মাধ্যমেই অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে চাই

20