ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে জেলা প্রশাসনে বড় রদবদল: ২৩ জেলায় নতুন ডিসি

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। ৩ নভেম্বর বৃহস্পতিবার জারি করা দুটি প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু জেলায় বর্তমান কর্মকর্তাদের বদলি করা হয়েছে, বাকিগুলোতে নতুন নিয়োগ।

ঢাকা, পাবনা, রংপুর, যশোর, মেহেরপুর, নোয়াখালী, গাজীপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাদারীপুর, মৌলভীবাজার, বরিশাল, বরগুনা, রাঙামাটি, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ এই ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিমকে ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফাকে পাবনা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসানকে রংপুর, ফরিদপুর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসিচব) মোহাম্মদ আশেক হাসানকে যশোর, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবিরকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলামকে নোয়াখালী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে গাজীপুর, এস্টাব্লিস্টমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে গাইবান্ধা, ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে কুড়িগ্রাম, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলমকে মাদারীপুর, দুর্নীতি দমন কমিশনের পুরচালক তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজার, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দান রুটের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমনকে বরিশাল, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তারকে বরগুনা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফীকে রাঙামাটির ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়াও নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রাম, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুর, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনা, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়ি, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মু. রেজা হাসানকে কুমিল্লা ও রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জ জেলার ডিসি নিয়োগ করা হয়েছে।

এছাড়াও অপর এক আদেশে চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগ, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়, খাগড়াছড়ি ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য সেবা বিভাগ, লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়, নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকেভূমি মন্ত্রণালয় এবং কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

1

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উ

2

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

3

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

4

সালমান শাহর বিদায়ের মুহূর্তে মাটিতে গিরে পড়লেন আহমেদ শরীফ

5

খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলব

6

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

7

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

8

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

9

ফিলিস্তিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে বিএনপি শীর্ষ নেতাদে

10

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

11

টিএফআই গুম-নির্যাতন মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

12

মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায়

13

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

14

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

15

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে :

16

সুদানের আবেইতে সন্ত্রাসী হামলা: হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদ

17

লঞ্চ সংঘর্ষের ঘটনায় কুয়াশায় নৌপথে চলাচল বন্ধ করল নৌপরিবহন মন

18

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

19

বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্য

20