ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

মহাখালীর কড়াইল বস্তির ভয়াবহ আগুন পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে

ওশান নিউজ প্রতিবেদক : পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তির ভয়াবহ আগুন। তবে পুরোপুরি নিভতে আরো সময় লাগবে। 

২৫ নভেম্বর মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সা‌র্ভিস সদর দপ্তরের মি‌ডিয়া সে‌লের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আগুনের শিখার তীব্রতা কমেছে এবং বেশ কয়েকটি অংশে আগুন সীমিত করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে রওনা করা ইউনিটগু‌লো পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়। 

এ ছাড়া ঘটনাস্থলে মানুষের ভিড়ের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল আচরণের কারণেও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়েছে। পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মতো ঘটনাও ঘটেছে ব‌লে জানান ফায়ার সা‌র্ভিসের এই কর্মকর্তা।

তি‌নি বলেন, পানির ঘাটতি নেই, কিন্তু আগুনের কেন্দ্রে পানি পৌঁছাতে সময় লাগছে। এলাকা বড় হওয়ায় পাইপ জোড়া দিতে হয়েছে বহু জায়গায়। সরেজমিনে দেখা গেছে, কড়াইল ঝিলে পাম্প ব‌সি‌য়ে পাইপ দি‌য়ে পা‌নি ছিটা‌চ্ছেন ফায়ার ফাইটাররা। পানি সরবারহ করছে ওয়াসার গাড়িও।                

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইয়ের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জান

1

ঐতিহাসিক মুহূর্ত: আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় জুলাই স

2

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

3

উদ্ভাবন, উদ্যোগ ও নেতৃত্বে তরুণদের অগ্রণী ভূমিকা অপরিহার্য:

4

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিন

5

বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, অবসরের ঘোষণা অধিনায়কের

6

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

7

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা: ইসির সঙ্গে আইন-শৃঙ্খলা বা

8

রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে আইডিইবি’র ৫৫ বছর পূর্তি ও গণপ্রকৌশ

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

11

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

12

জীববৈচিত্র্যের বিনিময়ে উন্নয়ন নয়, চাই ভারসাম্যপূর্ণ অগ্রগতি

13

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ফের তলব, নিরাপত্তা ও উসকানিমূলক বক

14

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে

15

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চল

16

বিজয়ের মাসে ঢাকা-১৩-এ এনসিপির ব্যতিক্রমী বিজয় রিকশা র‍্যালি

17

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

18

চিকিৎসকদের সিদ্ধান্ত: লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

19

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

20