ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 

আজ রবিবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, কোনো সংকট নেই। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ১০ হাজার হাই ফ্লো মেশিনও সরবরাহ করেছে। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, ইতিমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০ আবেদন পড়েছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানি অনুমোদন ইস্যু করা হবে।

এসময় হঠাৎ করে পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে যাওয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ৭০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এত দ্রুত দাম বাড়ায় বাজার তদারকির অভাব ও সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে (২০২৫-২৬) জুলাই থেকে অক্টোবর মাসে দেশে পেঁয়াজ এসেছে ১৩ হাজার টন। 

গত অর্থবছরে (২০২৪-২৫) একই সময় আমদানি ছিল ২ লাখ ৪৬ হাজার টন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজার স্বাভাবিক রাখতে সীমিত পরিমাণ পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।  

ট্যারিফ কমিশন বলছে, প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে পেঁয়াজের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

প্রতি কেজি পেঁয়াজের দাম সর্বোচ্চ ১১০ টাকায় ওঠায় দ্রুত আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার বাণিজ্যসচিব ও কৃষিসচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন। সংস্থাটি সম্প্রতি স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ ও মূল্যবৃদ্ধি পরিস্থিতি পর্যালোচনা করেছে। 

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান বলেন, কিছু মধ্যস্বত্বভোগী কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। 

এই সময়ে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকার মধ্যে থাকার কথা, কিন্তু এখন বিক্রি হচ্ছে ১১৫ টাকার ওপরে। অথচ পার্শ্ববর্তী দেশে দাম প্রায় ৩০ টাকার মধ্যে। 

সীমিত পরিমাণে আমদানির অনুমতি দিলে বাজারে সরবরাহ বাড়বে, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং ভোক্তারা যৌক্তিক মূল্যে পেঁয়াজ কিনতে পারবেন।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজের উচ্চ দামের সুবিধা কৃষক পাচ্ছেন না; বরং মধ্যস্বত্বভোগীরাই মূল সুবিধাভোগী। 

তাই দ্রুত আমদানির অনুমতি দিলে বাজারে ভারসাম্য আসবে।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদন হলেও সংরক্ষণ সমস্যাসহ নানা কারণে প্রায় ১১ লাখ টন নষ্ট হয়েছে। 

বাজারে এসেছে ৩৩ লাখ টনের মতো পেঁয়াজ। একই সময়ে চার লাখ ৮৩ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। 

বাংলাদেশের পেঁয়াজ আমদানির ৯৯ শতাংশই আসে ভারত থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলা রকের মহারাজাকে স্মরণে: মগবাজারে গড়ে উঠছে আইয়ুব বাচ্চু

1

এশিয়ান আর্চারির নতুন সভাপতি কাজী রাজীব উদ্দীন চপল

2

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

3

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

4

রমজানে পুষ্টি ভার্সেস অব লাইট–সিজন ২ কোরআন তিলাওয়াত প্রতিযো

5

দীর্ঘ নির্বাসনের অবসান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দ

6

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

7

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

8

ডাক বিভাগের সব বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে : ফয়েজ আহমদ ত

9

শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায়

10

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

11

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

12

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

13

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সোমবার জামায়াতসহ ১২ দলের সঙ্গ

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

16

খুলনা বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রস্তু

17

আগামীকাল সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে ১৩তম সংসদ নির্বাচনের তফসিল

18

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং

19

মানবিক বাংলাদেশ গড়তে কোরআনের নির্দেশনা ছাড়া কোনো বিকল্প নেই:

20