ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় এলে নারীর অধিকার অগ্রাধিকার পাবে : আব্দুল হালিম

ওশান নিউজ প্রতিবেদক : জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সবার অধিকার নিশ্চিত করব এবং নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। 

আজ ৭ ডিসেম্বর রোববার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি, কিন্তু তার আইনি স্বীকৃতি হচ্ছে না। এজন্য গণভোট অপরিহার্য এবং আমরা চাই তা জাতীয় নির্বাচনের আগেই হোক এবং নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলাম শব্দটা যুক্ত থাকার ফলে অনেকে মনে করেন যে, অধিকার সীমাবদ্ধ হয়ে যাবে। ইসলাম নারী অধিকারে বিশ্বাস করে। এটা ঠিক যে আমরা ইসলামী নিয়মকানুন প্রতিষ্ঠা করার কথা বলে থাকি। 

কেন বলি? কারণ ইসলামী নিয়ম কানুন প্রতিষ্ঠিত হলে সব ধর্মের নাগরিক অধিকার, তার সম্মান ও মর্যাদা নিশ্চিত হবে। জামায়াতের আমির বলেছেন, আমি আমার দেশের নাগরিকদের দুই ভাগে ভাগ করতে চাই না। অর্থাৎ সংখ্যালঘু-সংখ্যাগুরু এসব কিছুই থাকবে না। 

কারণ জামায়াত এ তত্ত্বে বিশ্বাস করে না। সুতরাং জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সবার অধিকার নিশ্চিত করব। আমরা নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেব। 

প্রধান অতিথি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি নয় বরং ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আসুন সবাই মিলে আমরা সম্প্রীতির রাজনীতি শুরু করি।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ইকবাল হাসান স্বপন, প্রেসিডিয়াম সদস্য ফারুক মিয়া, সেলিম পারভেজ, আবুল বাশার, চেয়ারম্যান ছাবের আহাম্মদ প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক নয়, স্বাভাবিক রাখতে সরকার কা

1

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন

2

এশিয়ান আরচ্যারীতে ফাইনালের পথে বাংলাদেশ-ভারত মুখোমুখি

3

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

4

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছালো প্রথম গমের চালান

5

রাজধানীতে ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ, চলছে ব্যাপক প্রস্ত

6

ভিভো বাংলাদেশ উদযাপন করলো অষ্টম বার্ষিকী, দেশজুড়ে জমজমাট ক্য

7

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় দেশে অনাকাঙ্ক্ষিত সহিংসতা বৃদ্ধি

8

আসিফ-মাহফুজ পদত্যাগ, ড. ইউনূসের কাছে জমা

9

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

10

আসছে থ্রি ইডিয়টস ২ : ফের পর্দায় আমির–কারিনা জুটি

11

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

12

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উ

13

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

14

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো জামায়াতে

15

৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তীর ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পি

16

আজ বেলা ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের কার্যক্রম

17

রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক অচল, বন্যায় প্রাণ গেল ২ জনের

18

জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি উন

19

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

20