ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে বৈদ্যুতিক যানের প্রসারে গ্রামীণফোন–গ্লাফিটের যৌথ উদ্যোগ

ওশান নিউজ প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন জাপানের গ্লাফিট বাংলাদেশের সাথে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। 

গ্লাফিট বাংলাদেশ, জাপানের গ্লাফিট ইনকর্পোরেশনের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান, যা ব্যক্তিগত বৈদ্যুতিক যানবাহন উন্নয়ন, উৎপাদন ও বিপণনের জন্য সুপরিচিত।

দেশে টেকসই ও সংযুক্ত পরিবহন ব্যবস্থার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পার্টনারশিপ। এ চুক্তির আওতায় গ্লাফিটের বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির সাথে গ্রামীণফোনের আইওটি ও ডিজিটাল কানেক্টিভিটি সল্যুশন, আলো কানেক্ট এমটুএম (মেশিন টু মেশিন) প্ল্যাটফর্ম’র সমন্বয় করা হবে। 

যৌথভাবে স্মার্ট ব্যাটারি এক্সচেঞ্জ স্টেশন স্থাপন এবং বৈদ্যুতিক মোটরসাইকেল ও স্কুটারের জন্য আইওটি-বিশিষ্ট স্মার্ট মিটার চালু করবে গ্রামীণফোন ও গ্লাফিট। এর ফলে কার্যকারিতা বাড়বে, পণ্যের সহজলভ্যতা তৈরি হবে এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন ব্যবহারকারীরা। 

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং গ্লাফিটের চিফ এক্সিকিউটিভ অফিসার তেইজো নারুমি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, ডিজিটাল উদ্ভাবনকে টেকসই যানবাহনের সাথে সমন্বিত করার একটি দূরদর্শী পদক্ষেপ এই পার্টনারশিপ। গ্রামীণফোনে আমরা প্রতিনিয়ত এমন পার্টনাশিপ গড়ে তুলছি যা আমাদের উন্নত আইসিটি ও আইওটি সক্ষমতাকে বাস্তব জীবনে কাজে লাগাবে। 

গ্লাফিটের সাথে সহযোগিতামূলক পদক্ষেপ এমন একটি অঙ্গীকারের প্রতিফলন যেখানে প্রযুক্তি অগ্রগতিকে ত্বরান্বিত এবং মানুষ, ব্যবসা ও শিল্পখাতের ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্মার্ট ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।

গ্লাফিটের চিফ এক্সিকিউটিভ অফিসার তেইজো নারুমি বলেন, গ্রামীণফোনের সাথে পার্টনারশিপের মাধ্যমে দেশে পরবর্তী প্রজন্মের যানবাহন সেবা আনার সুযোগ পেয়ে আমরা আনন্দিত, যে যানবাহন হবে পরিবেশবান্ধব ও ডিজিটালি স্মার্ট। সবার জন্য বৈদ্যুতিক যানবাহনকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

1

ঢাকায় নাহিদ-নাসীরুদ্দীন-ডা. তাসনিম লড়বেন ঢাকা-১১, ঢাকা-১৮

2

ঢাকা-৫: হাজী ইবরাহীমের পক্ষে গণপদযাত্রা মামলা প্রত্যাহারের দ

3

সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে বিএমএ ক্যাডেটদের কমিশনপ্রাপ্ত

4

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

5

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

6

নির্বাচনের তারিখ চূড়ান্ত, ফেব্রুয়ারিতেই ভোটের উৎসব : প্রধান

7

পদত্যাগ করে নির্বাচনের ময়দানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জ

8

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বিএসআরএফ সদস্যদের সৌজন্য সা

9

নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

10

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

11

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

12

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

13

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

14

৩০ বছর পরও জীবন্ত: লন্ডনে আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ ভাস্কর্য উন

15

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

16

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

17

সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী

18

হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

19

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

20