ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব বড়দিন

ওশান নিউজ প্রতিবেদক : সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেট প্রেস বিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জা গুলোতে ভিড় করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ছোট, বড় সব বয়সের মানুষজন মেতে উঠেন উচ্ছ্বাসে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সিলেটের প্রেস বিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে কেক কাটা, আলোচনা সভা ইত্যাদি।

এর আগে বুধবার রাত ১২টা ১ মিনিটি কেক কেটে বড়দিনের উৎসবের সূচনা করা হয় প্রেস বিটারিয়ান চার্চে। সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আবারও কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। 

বেলা দেড়টার দিয়ে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কেক নিয়ে যাওয়া হয় প্রেসবিটারিয়ান চার্চে। এই সময় চার্চের পাস্টর রেভারেল ফিলিপ বিশ্বাসসহ সবাইকে নিয়ে বড়দিনের কেক কাটেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সবাইকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেট সম্প্রীতির শহর। সব ধর্মের মানুষ মিলে মিশে এখানে যার যার ধর্মীয় উৎসব উদযাপন করেন। পুলিশের পক্ষ থেকে বড়দিন উপলক্ষ্যে নগরীতে বিশেষভাবে আমরা নিরাপত্তা দিয়েছি।

এদিকে, সিলেটের জৈন্তাপুর উপজেলায় খিষ্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চে খিষ্টান ধর্মাবলম্বীরা চার্চে সকাল থেকে জড়ো হতে থাকেন। দিনভর যিশুখ্রিষ্টের পবিত্র বাণী প্রচারের মধ্য দিয়ে চলে বড়দিনের আনুষ্ঠানিকতা।

চার্চের প্রধান চাস্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নিকট যিশুখ্রিষ্টের শান্তির বাণী প্রচার করেন। পরে সম্মিলিতভাবে সকলে সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে যিশু খ্রিষ্টর জন্মদিন ও বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। 

দুপুর ১২টায় চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চ পরিদর্শনে যান জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি শুভ বড়দিন উদযাপন উপলক্ষে চার্চে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

2

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

3

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া, বিশ্বের নজরে লজ্জার

4

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

5

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

6

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়নপত্র দা

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড

9

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা প্রকাশ করল বিএনপি

10

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবি

11

জকসু নির্বাচন সামনে রেখে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষ

12

সব দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চান তিশা–আরশ

13

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চল

14

সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই সম্ভব টেকসই উন্নয়ন: ফারুক

15

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

16

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

17

নীতিগত অগ্রাধিকার না থাকায় ২০৫০ সালের নবায়নযোগ্য জ্বালানির ল

18

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

19

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর

20