ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ ১৯ ডিসেম্বর শুক্রবার প্রধান উপদেষ্টার (চিফ অ্যাভভাইজার জিওবি) ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। 

আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।  প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।

টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে 

সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

1

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

2

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

3

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের হামলা, নিহত ১৮

4

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

5

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

6

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

7

দেশে ফিরে জনস্রোতের মধ্যেই গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

8

সুষ্ঠু নির্বাচন দিতে দেশবাসীর কাছে ওয়াদা ইসির: সিইসি

9

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ড. ম

10

নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল: আইজিপি

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

13

ভাইয়ের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জান

14

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো

15

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

16

৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন

17

২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা

18

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল ঘোষণ

19

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড বিশেষ দূত নিয়োগে উত্তেজনা: ডেনমা

20