ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতি রোধে রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি: অর্থ উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, কারণ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না বরং দুর্নীতি কমবে। 

আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সিস্টেমকে উন্নত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। কারণ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না বরং দুর্নীতি কমবে। 

তিনি বলেন, দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এড়িয়ে যাওয়া হতো। মানুষ ঘৃণা করতো। তারা ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারতো না। আর এখন লাফ দিয়ে আমরা যাই বিয়ে দিতে, সম্মান জানাতে। সমাজে দুর্নীতিকে ঘৃণা করতে হবে। বর্তমানে দুর্নীতিবাজ পুরস্কৃত হচ্ছে।

সালেহউদ্দিন বলেন, আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বড় বিষয়। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে শাস্তি কি দেবেন। সারা জীবন কারাগারে থাকলেও সাজা দেওয়া হয় না। 

কারণ দেশের অনেক ক্ষতি তারা করে ফেলেছেন। সমাজের সব ব্যক্তির পক্ষ থেকে দুর্নীতির তথ্য আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, শুধু শাস্তি দিয়ে পৃথিবীর কোথাও দুর্নীতি নির্মূল সম্ভব হয়নি। 

সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। বাংলাদেশে ১৪-১৫ ধরনের দুর্নীতি রয়েছে। কিন্তু আমরা শুধু ঘুষ নিয়ে কাজ করছি। দুর্নীতি এখন বিজ্ঞান হয়ে গেছে। নিত্য নতুন কৌশল দেখা যাচ্ছে। 

অন্যদিকে দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, সরকারি সব প্রকল্পের ডিটেইলস অনলাইনে পাবলিশ করতে হবে। এমনকি কোনো তথ্য আপডেট হলেও তা জনগণকে জানাতে হবে। টাকা একবার চুরি হয়ে গেলে তা উদ্ধার করা দুরূহ। এ কারণে আগেই সচেতন হতে হবে।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সভাপতিত্বে কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

1

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

2

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

3

চমেক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব: স্বাস্থ্য উপদেষ্টা

4

বিশ্বের প্রথম নতুন বছর উদযাপন: কিরিবাতির কিরিতিমাতি ২০২৬ স্ব

5

স্বর্ণের দামে এবার ভাঙল অতীতের সব রেকর্ড

6

বিজয় দিবসে জামায়াতের যুব ম্যারাথনে লাখো তরুণের ঢল

7

প্রবেশ ফি বাড়ায় চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের চলাচল বন্ধ

8

জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশের খসড়া এখনো হাতে পায়নি এনসিপি: আখত

9

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার আজ দুপুর ২টার পর ব

12

ডিএমপি কমিশনারের ভিডিও বিকৃত করে বিভ্রান্তিকর রিল, সতর্ক থাক

13

নভেম্বরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ড

14

আসছে থ্রি ইডিয়টস ২ : ফের পর্দায় আমির–কারিনা জুটি

15

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

16

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

17

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

20