ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ ইসলাম

ওশান নিউজ প্রতিবেদক : দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ ১০ ডিসেম্বর বুধবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। 

এর আগে দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন দলীয় প্রার্থিতার নাম ঘোষণা করেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি। 

আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছেন, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা জড়ানোর, তাহলে সেই প্রার্থিতা বাতিল হবে। 

আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং থাকবে। এনসিপি শাপলাকলির প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে নাইদ ইসলাম বলেন, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেনি অথবা প্রত্যাশা ছিল আসতে পারে নাই তাদের প্রতি আহ্বান থাকবে যে, আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব।

তিনি বলেন, আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম, আমরা যে বার্তা দিয়েছিলাম, আমরা চাই সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষ এবং যারা সর্বপরি বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ, আমরা এবারে নমিনেশনে তাদের আহ্বান জানিয়েছিলাম।   

আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই, এরকমটাই কিন্তু আমাদের প্রার্থী তালিকায় সে প্রতিফলন আপনারা দেখেছেন। আমাদের দলীয় সাংগঠনিক যারা কাজ করেছেন, এর বাইরে থেকেও আমরা যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদেরও আমরা মনোনয়ন দিয়েছি।

নাহিদ ইসলাম বলেন, আমাদের এই মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু সংখ্যাগুলো, বিভিন্ন শ্রেণি, পেশার সবকিছুর সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক ১২৫ তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। আমাদের ৩০০ তালিকাতেও আমরা সেই রেশিওগুলো মেনটেন করব।

তিনি বলেন, ৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের দলে এখনও সুযোগ আছে। দলের যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে। 

এছাড়া, যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তার মনোনয়ন বাতিল করা হতে পারে। যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে ভালো কোনো প্রার্থী পাওয়া গেলে তাকে মনোনয়ন দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্

1

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতির গভীর শ্র

2

চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন: তথ্য ও সম্প্

3

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত

4

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কা

5

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন আসিকুর রহমান নাদিম

6

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

7

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

8

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

9

ঢাকার ভূমিকম্পে হতাহতদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবে

10

বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের পথে এলডিপি

11

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে টেকসই যোগাযোগ ব্যবস্থার পথে আহ্বান

15

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির দোয়া ম

16

গভীর রাতে সিলেটে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা ৩.৫

17

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

18

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

19

ডাকসু ভিপির ঘোষণা: শাহবাগ মোড় এখন শহীদ ওসমান হাদি চত্বর

20