ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির সঙ্গে করা বিশ্বাস ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার: ড. আসাদুজ্জামান রিপন

ওশান নিউজ  প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার বিএনপিকে দেওয়া বিশ্বাস ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আজ যে ভেদাভেদ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, তার মূল কারণ অন্তর্বর্তী সরকার। তারা রাজনৈতিক দলগুলোর বিশ্বাসভঙ্গ করেছে। 

জুলাই সনদে এমন সব বিষয় সন্নিবেশিত করা হয়েছে, যেগুলোর ওপর কোনো সমঝোতা হয়নি। সরকারের এই পদক্ষেপের কারণে দেশে রাজনৈতিক অনৈক্য ও বিভাজন হচ্ছে।

আসাদুজ্জামান রিপন বলেন, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের মধ্যে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা রয়েছে। 

অথচ পৃথিবীর প্রতিটি দেশে গণঅভ্যুত্থান শেষে কয়েক মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নির্বাচন বিলম্বিত করা হলে তা গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনবে।

বিএনপি সংস্কারের বিরোধী, এমন সমালোচনার জবাবে রিপন বলেন, বাংলাদেশে সংস্কারের ধারক বিএনপি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা- এসব সংস্কার প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছিল। আজ যারা নতুন দল গঠন করে বিএনপিকে সংস্কারবিরোধী বলছেন, তারা ইতিহাস বিকৃত করছেন।

রিপন জানান, রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাবের মধ্যে বিএনপি মাত্র ১২টি আপত্তি দিয়েছে। বাকিগুলোর বেশিরভাগ আপত্তি এসেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে।

তিনি বলেন, আমরা আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসে দৃঢ়, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এসব মৌলিক বিষয়ে আপোষ সম্ভব নয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে রিপন বলেন, আমরা বিশ্বাস করতে চাই, আপনি ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করবেন। তবে যদি সরকারের অভ্যন্তর থেকে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে বিএনপি কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর করলেন তিন উপদেষ্টা

1

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষে নির্বাচন করছেন অ্যাটর্নি

2

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত নুরুল ইসলাম সাদ্দাম

3

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা

4

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি নির্বাচিত

5

শরীয়তপুরে লকডাউন অবরোধ: পদ্মা সেতু সংলগ্ন সড়কে আগুন ও ভাঙচু

6

৩১ অক্টোবরের মধ্যেই সরকারের হাতে যাবে পূর্ণাঙ্গ সুপারিশ: আলী

7

মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

10

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

11

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

12

স্টাইল ও সৌন্দর্যের প্রতীক: হলুদ শাড়িতে জয়া আহসান

13

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

14

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

15

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

16

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বা

17

ডিআরইউ মিডিয়া কাপ: চ্যানেল 24 তৃতীয়বারের চ্যাম্পিয়ন

18

৩০ বছর পরও জীবন্ত: লন্ডনে আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ ভাস্কর্য উন

19

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী

20