ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তামাকমুক্ত সমাজ গঠনে জনমত ও জনসচেতনতা বাড়াতে হবে। 

এক্ষেত্রে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা : তরুণ চিকিৎসকদের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একজন ধূমপায়ী চিকিৎসক রোগীকে ধূমপানে বাঁধা দিলে তিনি গ্রহণ করবেন না। তাই চিকিৎসকদেরকে ধূমপান পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচি পরিচালক শেখ মোমেনা মনি, ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, সিটিএফকে, বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. ফারজানা রহমান মুনমুন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা জরুরি: সিইসি

1

রিয়াদ সিজনের মঞ্চে মনির খান, আসিফ আকবর ও দীঘি

2

চিকিৎসা নিতে পারছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

3

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বীর শহীদদে

4

একনেক সভায় অনুমোদন ৭১৫০ কোটি টাকার ১২ উন্নয়ন প্রকল্প

5

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

6

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

7

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

8

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

9

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

10

‘সোলজার’এর লুকে ঝলমলে শাকিব খান, বনানীতে ভক্তদের ঢল

11

সাবা দেখুন মন উষ্ণ হয়ে যাবে : মেহজাবীন চৌধুরী

12

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

13

নীতিগত অগ্রাধিকার না থাকায় ২০৫০ সালের নবায়নযোগ্য জ্বালানির ল

14

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

15

ঢাকায় আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

16

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর হুঁশ

17

ইসির সঙ্গে সরকারের ৩১ বিভাগে গুরুত্বপূর্ণ আলোচনা বৃহস্পতিবার

18

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

19

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

20