ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম ৪৩ দিনের শাটডাউন শেষ: ট্রাম্পের স্বাক্ষরে শুরু ফেডারেল কাজ

ওশান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৪৩ দিনের শাটডাউনের অবসান ঘটেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে। সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে অন্তর্বর্তী অর্থ বিলে স্বাক্ষর করেন তিনি। এর মধ্য দিয়ে ফেডারেল দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়, নতুন এই বিলে সামরিক নির্মাণ, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি দপ্তর ও কংগ্রেসের কার্যক্রমের জন্য আগামী শরৎ পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সরকারের অন্যান্য দপ্তরের জন্য তহবিল বরাদ্দ বহাল থাকবে জানুয়ারির শেষ পর্যন্ত।

গত ৩০ সেপ্টেম্বর কংগ্রেস নতুন বাজেট পাসে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে শুরু হয় শাটডাউন। এতে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারীর মধ্যে অনেকে বেতন ছাড়া কাজ করেন বা বাধ্যতামূলক ছুটিতে থাকেন। সরকারি অচলাবস্থার কারণে পরিবহন ও এভিয়েশন খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসে, বাতিল হয় হাজারো ফ্লাইট।

অচলাবস্থা নিরসনে গত রোববার প্রথমে সিনেটে বিলটি পাস হয়, পরে প্রতিনিধি পরিষদেও অনুমোদন পায়। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে বিলটি এখন আইনে পরিণত হয়েছে।

এর ফলে প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী আবার কাজে ফিরছেন, আর যারা বিনা বেতনে কাজ করছিলেন, তারা পাবেন তাদের বকেয়া পারিশ্রমিক। শাটডাউনের সময় বরখাস্ত হওয়া কর্মীরাও পুনর্বহাল হবেন।

বিল স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনা করে বলেন, 'আমরা কখনো চাঁদাবাজির কাছে মাথা নত করব না। দেশের জনগণ এই বিশৃঙ্খল পরিস্থিতির কথা আগামী নির্বাচনে মনে রাখবে।

এ সময় ওভাল অফিসে তাঁর পাশে ছিলেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনসহ রিপাবলিকান নেতারা। জনসন বলেন, ডেমোক্র্যাটরা জানত শাটডাউন জনগণকে কষ্ট দেবে, তবু তারা বিলের পক্ষে ভোট দেয়নি। 

এটি ছিল সম্পূর্ণ অর্থহীন এক রাজনৈতিক নাটক। অন্যদিকে, ডেমোক্র্যাট নেতাদের অনেকেই এই সমঝোতাকে অতিরিক্ত ছাড় বলে অভিহিত করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

1

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

2

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

3

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা

4

রাজশাহীতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে ওশান ডেইরি’র গর্বিত নতুন যাত

5

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

6

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

9

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

10

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

11

রয়্যাল ব্লু শাড়িতে ঝলমলে গ্ল্যামারে নজর কাড়লেন নুসরাত ফারিয়া

12

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

13

ইসির সঙ্গে সরকারের ৩১ বিভাগে গুরুত্বপূর্ণ আলোচনা বৃহস্পতিবার

14

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

15

অবশেষে কমলো সোনার দাম: ভরিতে ২,৫০৮ টাকা ছাড়

16

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

17

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

18

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখবে ব্যবসায়ী মালিকর

19

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

20