ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে চূড়ান্ত হবে সার ব্যবস্থাপনা নীতিমালা: কৃষি উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই এবং ডিসেম্বরের মধ্যেই ‘সার ব্যবস্থাপনা নীতিমালা’ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নীতিমালাটি ইতোমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং জাতীয় পর্যায়ের সভা সম্পন্ন হয়েছে। 

ডিসেম্বরের মধ্যেই এটি অনুমোদিত হওয়ার আশা করা যাচ্ছে। তিনি বলেন, “দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর দামে কোনো পরিবর্তন আসছে না; বরং দাম নিম্নমুখী। 

তবে ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার থেকে কৃষকদের বিরত থাকতে হবে। কারণ এটি জমির ক্ষতি করে এবং ফলন বাড়ায় না।

নতুন নীতিমালার উদ্দেশ্য সম্পর্কে উপদেষ্টা বলেন, এর মাধ্যমে দুর্নীতি দমন ও অপ্রয়োজনীয় লাইসেন্সপ্রাপ্তদের সমস্যা সমাধান করা হবে। 

এখন থেকে একটি লাইসেন্সেই ডিলাররা সব ধরনের সার বিক্রি করতে পারবেন এবং নতুন লাইসেন্স প্রদানের জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

গ্যাসের দাম বাড়লেও কৃষক পর্যায়ে সারের মূল্য অপরিবর্তিত থাকবে, কারণ সরকার এর পার্থক্য ভর্তুকির মাধ্যমে বহন করবে বলে জানান তিনি। 

কৃষি উপদেষ্টা বলেন, গত মৌসুমে আমন ও বোরোর উৎপাদন লক্ষ্য ছাড়িয়েছে প্রায় ১৫ লাখ মেট্রিক টন। চলতি মৌসুমেও আবহাওয়া অনুকূলে থাকলে আমনের বাম্পার ফলন হবে।

কৃষি উপদেষ্টা আরো বলেন, আলুর বাম্পার উৎপাদন হলেও কৃষকরা ন্যায্য দাম পাননি, ফলে তারা লোকসানের মুখে পড়েছেন। 

একইভাবে, পেঁয়াজ উৎপাদন ভালো হলেও দাম কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারেন। বর্তমানে বাজারে পেঁয়াজের দাম ৭০-৮০ টাকার মধ্যে রয়েছে, যা সহনীয় পর্যায়।

শীতকালীন সবজি বাজারে আসা শুরু হয়েছে এবং উৎপাদনও ভালো। ফলে সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে। 

ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ২৫ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ করছে বলেও জানান কৃষি উপদেষ্টা।

কৃষিজমি রক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু ফসলি জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। 

কৃষকদের সহায়তায় ‘খামারি অ্যাপ’ চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা জানতে পারবেন জমিতে কোন ফসল সবচেয়ে উপযোগী এবং কী পরিমাণ সার প্রয়োজন।

এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

1

জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতেই চাই: হাসনাত

2

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

3

শীতের আগমনে কাঁচাবাজারে জমেছে রঙিন শীতকালীন সবজির মেলা, দামে

4

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

5

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তু

6

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

7

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

8

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রত

9

আজকের দিনে জন্মগ্রহণ করলেন জনপ্রিয় ৫ অভিনেত্রী

10

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক

11

সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, ঢাকায় নিজেই লড়বেন না

12

১ কোটি ৭০ লাখ শিশুকে নিরাপদ রাখলো টাইফয়েড টিকা

13

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

14

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

15

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

16

বৃহস্পতিবার সারাদেশে দোকান-শপিংমল খোলা রাখবে ব্যবসায়ী মালিকর

17

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

18

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ ৮ দলের সঙ্গে নির্বাচনে যাচ

19

তামাক আইন সংশোধনীতে অংশীজন উপেক্ষা, অর্থনীতি ও জীবিকায় ঝুঁকি

20