ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাসহ ২৬১ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

ওশান নিউজ প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের নাম উল্লেখ করে জাতীয় দৈনিক ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি । 

শুক্রবার (৩১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম গত ৩০ অক্টোবর এ বিষয়ে আদেশ দেন। 

সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়েরের ক্ষমতা পায়। 

সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে রমনা থানায় মামলাটি করে। মামলায় দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

সিআইডির তদন্তে উঠে আসে, জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র চালানো হচ্ছিল।

তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়।

দ্রুততম সময়ে তদন্ত শেষে সিআইডি শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। 

তাদের মধ্যে ২৬১ জন পলাতক থাকায় আদালত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তীকালীন সরকারের ‘বিচার’ এজেন্ডা বাস্তবায়নে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে উৎসবমুখর প

1

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

2

মধ্যরাতে বড় প্রশাসনিক রদবদল: ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়ো

3

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

4

২০২৬ সালে ব্যাংক ছুটি ২৮ দিন ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

5

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

6

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

7

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক

8

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আন

9

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

10

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক ক

11

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

12

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

13

বিটিআরসি কে রেভিনিউ শেয়ারিং ও সিএসআর তহবিলের চেক দিল বিএসসিপ

14

হামলার তদন্তে নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনক

15

আইপিএল নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

16

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

17

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মর্মান

18

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড

19

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

20