ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে বান্দরবান থেকে দুই পর্ন তারকা গ্রেপ্তার

ওশান নিউজ প্রতিবেদক :  বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান ।   

তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে।

তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ বলে পরিচয় দিতেন। তারা বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন।

অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।

গবেষণামূলক অনুসন্ধানভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, এই যুগল ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন।

প্রতিবেদনে বলা হয়, যুগলটি শুধু একটি ওয়েবসাইটেই নয়, কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মেও কনটেন্ট প্রকাশ করছেন। সেইসঙ্গে টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও নিজেদের কার্যক্রম প্রচার করছেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। সেখানে নতুন ভিডিওর লিংক ও তাদের আয়ের স্ক্রিনশট শেয়ার করা হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, তরুণদের এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার প্রলোভন দেখানো হতো।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

1

চার ক্যাম্পাসে শিবিরের ঝড়ো জয়, রহস্যের গন্ধ পাচ্ছেন নুর

2

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

3

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনায় রাজশাহীতে বিএনপির দোয়

4

ওশান ব্লু প্রোপার্টি লিমিটেড এর প্রথম উমরাহ কাফেলার পবিত্র য

5

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কী

6

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে ভিড় না করার

7

প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশে গভীর উদ্বেগ খুচরা বিক্র

8

গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালু, বাংলাদেশে উৎপাদন

9

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

10

৫৪ বছর পর আলেম সমাজের সামনে ক্ষমতার দরজা খুলছে: ধর্মবিষয়ক উপ

11

সেনানিবাসে খালেদা জিয়া: প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত একান

12

নির্বাচন কমিশনের তথ্য: দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজা

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

15

দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে: বেবিচক চ

16

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

17

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

20