ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৪১% ট্যারিফ বৃদ্ধি, ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন্দর

ওশান নিউজ প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানির ওপর ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোনো চার্জ বাড়ায়নি। 

আমদানি-রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের সুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা মনে করছেন, এ পদক্ষেপে মোংলা বন্দরের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মোংলা বন্দরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, চার্জ অপরিবর্তিত রাখলে ব্যবসায়িক ব্যয় কমবে, সময় বাঁচবে এবং বন্দর ব্যবহারে আগ্রহ বাড়বে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট আমদানি-রপ্তানিকারকদের সর্বোচ্চ সুবিধা দিতে আমরা সর্বদা প্রস্তুত। 

চট্টগ্রাম বন্দরে যেখানে ৪১ শতাংশ কর বাড়ানো হয়েছে, সেখানে মোংলা বন্দর কোনো কর বাড়ায়নি। 

আশা করি, ব্যবসায়ীরা এখন মোংলা বন্দর ব্যবহারে আরও আগ্রহী হবেন।

তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোংলা বন্দরে ২৫৫টি বিদেশি জাহাজ নোঙর করেছে। 

এ সময়ে ৩,২৫৩টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে, হ্যান্ডলিং করা হয়েছে ১০,০০৮ টিইইউ কনটেইনার, এবং মোট ৪৭ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে এই বন্দরের মাধ্যমে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করেই আমরা কোনো শুল্ক বা কর বাড়াইনি। 

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা মোংলা বন্দরকে এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, মোংলা রাজধানী ঢাকার সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হওয়ায় এখান থেকে পণ্য পরিবহনে খরচ কম ও সময় সাশ্রয় হয়। 

ব্যবসায়ীরা যদি মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হন, তবে এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের বড় পদক্ষেপ: ১২টি নতুন কাস্টমস হাউস ও কমিশনারেট

1

কলকাতায় এক ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ, উন্মোচিত বিশ্বের সবচ

2

খালেদা জিয়ার স্মৃতি রোমন্থনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলব

3

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

4

খুলনা বিভাগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের প্রস্তু

5

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড–কম্বোডিয়ার ঐতিহাসিক শান্তি

6

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

7

বিমানবন্দর থেকে নিরাপত্তা প্রটোকলে গুলশানে পৌঁছালেন ডা. জুবা

8

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

9

ভি৬০ লাইট: এক ফ্রেমে ঋতুর চার রঙ

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

রাজশাহী-২: বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সং

12

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

13

পরিবেশ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, ধাপে ধাপে পরিবর্তন

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

ভারতের সঙ্গে সম্পর্ক অস্বাভাবিক নয়, স্বাভাবিক রাখতে সরকার কা

16

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্

17

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

18

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়তে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের

19

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

20