ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বিপিএল শুরু, দুবাই থেকে সাড়ে ৩০ লাখ টাকার ট্রফি পথে

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের ১২তম আসর শুরু হয়ে গেছে সিলেটে। শুক্রবার দুপুরে হাজার হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুবুল। দুই ম্যাচের মাঝে ছোট পরিসরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও। 

তবে কোথাও বিপিএলের নতুন ট্রফির দেখা মেলেনি। বিপিএল শুরুর আগেই ট্রফি এসেছিল বাংলাদেশে। কিন্তু সেটা পছন্দ হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের। ফলে নতুন করে আবারো বানানো হচ্ছে ট্রফি। 

এ প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, আগে যে ট্রফিটা ছিল সেটা গতানুগতিক। ওইটা পরিবর্তন করে নতুন একটা আনা হয়েছে, কিন্তু ওইটা আপ টু দ্য মার্ক না।

বিসিবির সহ-সভাপতি আরও যোগ করেন, এজন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে কম সময়ে আবার আমরা পরিবর্তনও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে এই প্রশ্ন আসতোই না। 

আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি, ভালো ট্রফি হবে এবার। দুবাইয়ে হীরাখচিত ট্রফি তৈরিতে খরচ হচ্ছে ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকার বেশি। 

মিডিয়া কমিটির চেয়ার‌ম্যান আমজাদ হোসেন বলেন, ট্রফিটা অর্ডার করা হয়েছে, হীরাখচিত ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার ট্রফি (বানানোর) খরচ। সাখাওয়াত ভাই যেটা বললেন, আমাদের পেতে একটু দেরি হচ্ছে। খুব দ্রুতই চলে আসবে। আশা করছি ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে। 

বিপিএলের জন্য দুটি ট্রফি আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাখাওয়াত বলেন, আমরা দুটা ট্রফি আনছি, একটা দিয়ে দিব, আরেকটা রাখব বিসিবিতে। একটা আনলে দাম যা হয় দুইটা আনলে অনেক কম পড়ে, একই জিনিস। বিসিবিতে একটা থাকল এবং যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেল।     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২

1

দুর্বল পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করল বিএসইসি

2

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

3

নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার: অর্থ উ

4

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

5

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

6

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

7

৩১ অক্টোবরের মধ্যেই সরকারের হাতে যাবে পূর্ণাঙ্গ সুপারিশ: আলী

8

গণভোটের ‘হ্যাঁ-না’ বুঝতে পারছে না মানুষ: বিএনপি মহাসচিব ফখরু

9

দেশে স্বর্ণের রেকর্ড দাম ভরি প্রতি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

13

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হলেন মো. এহছানুল হক

14

তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা

15

আব্রামের সঙ্গে আনন্দঘন মুহূর্তে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

16

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে :

17

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্

18

১৮ নভেম্বর শুরু হচ্ছে ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর

19

শেখ হাসিনার মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে: মাহফুজ আলম

20